News Flash

  • Home
  • খেলা
  • এগিয়ে চলো-নাইন বুলেটস-এর ম্যাচ দিয়ে আজ থেকে শ্যামসুন্দর চন্দ্র স্মৃতি ফুটবল
Image

এগিয়ে চলো-নাইন বুলেটস-এর ম্যাচ দিয়ে আজ থেকে শ্যামসুন্দর চন্দ্র স্মৃতি ফুটবল

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।।  শ্যামসুন্দর কোং জুয়েলার্স চন্দ্র মেমোরিয়াল প্রথম ডিভিশন লিগ ফুটবল টুর্নামেন্ট শুরু হচ্ছে আগামীকাল থেকে। প্রস্তুতি চূড়ান্ত। এর আনুষ্ঠানিক উদ্বোধন করবেন শ্যাম সুন্দর কম জুয়েলার্স এর কর্ণধার তথা ত্রিপুরা ফুটবল এসোসিয়েশনের সহ-সভাপতি এবং ইস্টবেঙ্গল ক্লাবের সচিব রূপক সাহা। বলে কিক অফ করবেন প্রাক্তন ফুটবলার মানিক সূত্রধর। ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন আয়োজিত ঘরোয়া প্রথম ডিভিশন ক্লাব লীগ ফুটবলের আসর। আগামীকাল সন্ধ্যা ছয়টায় ফ্লাড লাইটে প্রতিযোগিতার উদ্বোধনী ম্যাচে গত দুবারের চ্যাম্পিয়ন এগিয়ে চলো সংঘ খেলবে নাইন বুলেটস এর বিরুদ্ধে। এদিকে টি এফ এ-র তত্ত্বাবধানে মঙ্গলবার থেকেই খেলোয়াড়দের রেজিস্ট্রেশন পর্বও শুরু হয়েছে‌। লীগে এবছর দশটি ক্লাব দল অংশ নিচ্ছে। খেলা হবে লিগ কাম সুপার লিগ পদ্ধতিতে। এ-ডিভিশন থেকে এবার একটি টিমের অবনমন ঘটবে। পয়েন্ট তালিকায় সর্বশেষ তথা অবনমিত দল আগামী বছর বি ডিভিশনে খেলতে হবে। লীগের ক্রীড়া সূচি পুরোপুরি তৈরি হয়েছে। আজ, বুধবার বিকেলে ত্রিপুরা ফুটবল এসোসিয়েশনের অফিস কক্ষে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে তা ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে এবারের প্রথম ডিভিশন লিগ ফুটবল টুর্নামেন্টের স্পন্সরের নাম এবং বিস্তারিত জানানো হয়েছে। সাংবাদিক সম্মেলনে ত্রিপুরা ফুটবল এসোসিয়েশনের সভাপতি প্রণব সরকার, সহ-সভাপতি রূপক সাহা, পেট্রন রতন সাহা সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ২৭ সেপ্টেম্বর পর্যন্ত লীগ পর্যায়ের খেলায় অধিকাংশ দিনে দুটো ম্যাচ তথা বিকেল তিনটায় প্রথম খেলা এবং সন্ধ্যা ছয়টায় দ্বিতীয় খেলা রাখা হয়েছে। শীর্ষ চারটি দলকে নিয়ে ২৯ সেপ্টেম্বর থেকে সুপার লিগের খেলা শুরু হবে। ‌ উল্লেখ্য, এবারকার টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দলকে সুদৃশ্য ট্রফি সহ এক লক্ষ টাকা এবং রানার্সআপ দল কে ৭৫ হাজার টাকা প্রাইজমানি প্রদান করা হবে। প্রতিটি ম্যাচে সেরা খেলোয়াড়ের পুরস্কার রয়েছে এক হাজার টাকা করে। সুপার লিগ ম্যাচে সর্বোচ্চ গোলদাতা এবং সেরা খেলোয়ার প্রত্যেকে পাবে ৩০০০ টাকা অর্থ পুরস্কার। ‌ এবার এ ডিভিশন লিগ ফুটবলে যে ১০ টি ক্লাব দল অংশ নিচ্ছে সেগুলো হলো এগিয়ে চলো সংঘ, ফরোয়ার্ড ক্লাব, লাল বাহাদুর ব্যায়ামাগার, জুয়েলস অ্যাসোসিয়েশন, টাউন ক্লাব, রামকৃষ্ণ ক্লাব, ফ্রেন্ডস ইউনিয়ন, ত্রিবেণী সংঘ, ব্লাড মাউথ ক্লাব, নাইন বুলেটস। ‌ ৩০ আগস্ট টুর্নামেন্টের দ্বিতীয় দিনে বিকেল তিনটায় রামকৃষ্ণ ক্লাব খেলবে ফরোয়ার্ড ক্লাবের বিরুদ্ধে। সন্ধ্যা ছয়টায় দ্বিতীয় ম্যাচে ব্লাডমাউথ ক্লাব খেলবে জুয়েলস এসোসিয়েশনের বিরুদ্ধে।

Releated Posts

বল হাতে চারানি, ব্যাটে শেফালি, জাপানকে হারিয়ে সেমিফাইনালে ভারত

নিসশিন, ১৮ সেপ্টেম্বর: এশিয়ান গেমসে মহিলাদের ক্রিকেটে সোনার পদক ধরে রাখার অভিযান দুর্দান্তভাবে শুরু করল ভারত। শুক্রবার কোড়োগি…

ByBySandeep Biswas Sep 18, 2026

বিশ্বকাপের সাফল্য সেরা দলগুলির সঙ্গে পাল্লা দেওয়ার বিশ্বাস জুগিয়েছে: মারিজনে

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ৫২ বছরে বিশ্বকাপে ভারতের মহিলা হকি দলের সেরা ফলাফল শুধুমাত্র উৎসাহই দেয়নি, বরং বিশ্বের…

ByByNews Desk Sep 16, 2026

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026
Scroll to Top