News Flash

  • Home
  • খেলা
  • ন্ডিচেরিতে আন্ত রাজ্য ক্রিকেটে বিদর্ভের বিরুদ্ধে লড়ছে ত্রিপুরা

ন্ডিচেরিতে আন্ত রাজ্য ক্রিকেটে বিদর্ভের বিরুদ্ধে লড়ছে ত্রিপুরা

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।।  এই মুহূর্তে ত্রিপুরা দল ১৪৫ রানে পিছিয়ে রয়েছে। প্রতিপক্ষ বিদর্ভ। পন্ডিচেরিতে আয়োজিত সিনিয়র পুরুষদের সিএপি আন্ত রাজ্য ক্রিকেট টুর্নামেন্টে প্রথম খেলায় ত্রিপুরা বিদর্ভের মুখোমুখি হয়েছে। প্রথম দিনে বিদর্ভের প্রথম ইনিংসের ১৮৪ রানের জবাবে দিনের খেলা শেষ হওয়া পর্যন্ত সময়ে ত্রিপুরা দল দুই উইকেট হারিয়ে ৪০ রান সংগ্রহ করে নিয়েছে।‌ খেলা হচ্ছে পন্ডিচেরিতে সিয়াচেনে সিএপি দুই নম্বর গ্রাউন্ডে। সকাল সাড়ে নয়টা নাগাদ ম্যাচ শুরুতে প্রথমে ব্যাটিং এর সুযোগ পেয়ে বিদর্ভ ৫২.৩ ওভার খেলে ১৮৪ রানে ইনিংস শেষ করে। দলের পক্ষে রোহিত ভিনকার সর্বাধিক ৬৬ রান পায়। এছাড়া, বিশেষ ৩৬ বলে ৫২ রান সংগ্রহ করে দলের স্কোর অনেকটা সমৃদ্ধ করেছে। রাজ্য দলের বোলারদের মধ্যে ইন্দ্রজিৎ দেবনাথ দুর্দান্ত বল করে ৪৪ রানের বিনিময়ে একাই পাঁচটি উইকেট তুলে নেয়। তাছাড়া, সৌরভ কর পেয়েছে চারটি উইকেট ত্রিশ রানীর বিনিময়ে। সাহিল সুলতান পেয়েছে একটি উইকেট। জবাবে ব্যাট করতে নেমে দিনের খেলা শেষ হওয়া পর্যন্ত সময়ে ত্রিপুরা ২২ ওভার খেলে দুই উইকেট হারিয়ে ৪০ রান সংগ্রহ করে। অধিনায়ক ঋতুরাজ ঘোষ রায় সাত রানে এবং সেন্টু সরকার নয় রানে প্যাভেলিয়নে ফিরলেও তন্ময় দাস এগার রানে এবং আনন্দ ভৌমিক দশ রানে উইকেটে রয়েছেন।‌ বিদর্ভের তেজস্বী একাই দুটো উইকেট পেয়েছে। আগামীকাল ম্যাচের দ্বিতীয় দিনে ত্রিপুরা দলের লক্ষ্য থাকবে প্রথম ইনিংসে লিড নেওয়ার অর্থাৎ ১৮৪ রানের অধিক রান সংগ্রহ করার।

Releated Posts

বল হাতে চারানি, ব্যাটে শেফালি, জাপানকে হারিয়ে সেমিফাইনালে ভারত

নিসশিন, ১৮ সেপ্টেম্বর: এশিয়ান গেমসে মহিলাদের ক্রিকেটে সোনার পদক ধরে রাখার অভিযান দুর্দান্তভাবে শুরু করল ভারত। শুক্রবার কোড়োগি…

ByBySandeep Biswas Sep 18, 2026

বিশ্বকাপের সাফল্য সেরা দলগুলির সঙ্গে পাল্লা দেওয়ার বিশ্বাস জুগিয়েছে: মারিজনে

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ৫২ বছরে বিশ্বকাপে ভারতের মহিলা হকি দলের সেরা ফলাফল শুধুমাত্র উৎসাহই দেয়নি, বরং বিশ্বের…

ByByNews Desk Sep 16, 2026

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026
Scroll to Top