বন্যায় কৈলাসহরে প্রায় ৪,২৭১ হেক্টর ধানের জমি, ১৭১ হেক্টর সবজির জমির ক্ষতিগ্রস্থ হয়েছে: কৃষি আধিকারিক

নিজস্ব প্রতিনিধি, কৈলাসহর, ২৮ আগস্ট: বন্যায় কৈলাসহরের কৃষি জমির  ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষয়ক্ষতির প্রাথমিক হিসেব জানালেন কৈলাসহরের কৃষি দপ্তরের আধিকারিক।

সম্প্রতি বন্যায় কৈলাসহর মহকুমায় বিস্তীর্ণ অঞ্চল জলমগ্ন হয়ে গিয়েছিল। যার ফলস্বরূপ ব্যাপক হারে কৃষি জমির ক্ষয়ক্ষতি হয়েছে। যার প্রাথমিক অনুমান প্রায় ৪,২৭১ হেক্টর ধানের জমি, সাথে সবজির ক্ষতির পরিমাণ ১৭১ হেক্টর জমি।  জানিয়েছেন কৈলাসহরের কৃষি দপ্তরের আধিকারিক পরাগ রায় চৌধুরী। 

সমস্ত কৃষক ভাই বোনদের আবেদন করেছেন যাতে কৃষি দপ্তরের বিএল ডাব্লিউদের সহযোগিতা করেন। কৈলাসহরের কৃষি দপ্তর এই দুর্যোগের সময় সমস্ত কৃষকদের পাশে আছে এবং যথাসম্ভব সাহায্য করবে বলে জানিয়েছেন তিনি।