News Flash

  • Home
  • দেশ
  • সন্দীপ ঘোষকে কেন এখনও গ্রেফতার করতে পারেনি সিবিআই, প্রশ্ন অভিষেকের
Image

সন্দীপ ঘোষকে কেন এখনও গ্রেফতার করতে পারেনি সিবিআই, প্রশ্ন অভিষেকের

কলকাতা, ২৮ আগস্ট (হি.স.): আর জি কর মেডিক্যাল কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে কেন এখনও গ্রেফতার করতে পারেনি সিবিআই? তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠাতা দিবসের মঞ্চ থেকে প্রশ্ন ছুড়লেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।

আর জি কর কাণ্ডের পর থেকেই আন্দোলনকারীদের একাংশ সন্দীপ ঘোষকে গ্রেফতারের দাবি তুলেছেন। কলকাতা হাইকোর্টের নির্দেশে মামলার তদন্ত করছে সিবিআই। এ দিনের সভায় অভিষেক বলেন, ‘আমরাও দোষীদের শাস্তি চাই। আদালতের নির্দেশে সিবিআই মামলা তদন্ত শুরু করার পর ১৪ দিন পেরিয়ে গিয়েছে। অনেকেই সন্দীপ ঘোষকে গ্রেফতারের দাবি করেছেন। কেন ১৪ দিন পরেও তিনি খুন ও ধর্ষণের মামলায় গ্রেফতার হননি তার জবাব সিবিআইকে দিতে হবে।’

আর জি কর হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ এবং খুনের ঘটনার কিনারা হয়নি এখনও পর্যন্ত। সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায় ছাড়া আর কেউ গ্রেফতারও হয়নি। এই মুহূর্তে রাজনৈতিক ক্ষোভ-বিক্ষোভে তপ্ত হয়ে উঠেছে রাজ্য। বিরোধীদের তরফে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবি উঠছে। সেই আবহে সিবিআই কী করছে, প্রশ্ন তুললেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকও।

অভিষেক জানান, ১৪ অগাস্ট ‘মেয়েদের রাত দখলের’ ডাকে সমর্থন ছিল তাঁদের। সেই লড়াইকে তাঁরা সম্মান জানিয়েছিলেন। যাঁরা রাস্তায় নেমেছিলেন, বাড়িতে থেকেই যাঁরা প্রতিবাদের ডাক দিয়েছিলেন, তাঁরা ধর্ষণমুক্ত সমাজ, দোষীদের কঠোর শাস্তি এবং দ্রুত বিচারের দাবি জানিয়েছিলেন। কিন্তু বর্তমানে যা হচ্ছে, তা শকুনের রাজনীতি।

Releated Posts

নয়ডার পোশাক কারখানায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে ৮টি দমকলের ইঞ্জিন

নয়ডা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): নয়ডার সেক্টর ৬৩ এলাকায় একটি পোশাক কারখানার চারতলায় শুক্রবার ভয়াবহ আগুন লাগে। ঘটনায় এলাকায়…

ByBySandeep Biswas Sep 18, 2026

ভারতে সেমিকন্ডাক্টর শিল্পের ভিত্তি তৈরি হয়েছে, এবার বৃদ্ধির সময়: অশ্বিনী বৈষ্ণব

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতে সেমিকন্ডাক্টর শিল্পের ভিত্তি তৈরি হয়ে গিয়েছে এবং এবার এই শিল্পকে আরও দ্রুত এগিয়ে…

ByByNews Desk Sep 17, 2026

‘ভাদনগর থেকে বারাণসী যাত্রা’ তরুণ প্রজন্মকে মোদির জনজীবনের সঙ্গে পরিচিত করানোর উদ্যোগ: অমিত শাহ

ভাদনগর, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিন এবং জনজীবনে ২৫ বছর পূর্তি উপলক্ষে দেশজুড়ে শুরু হওয়া…

ByByNews Desk Sep 17, 2026

প্রধানমন্ত্রী মোদিকে জন্মদিনের শুভেচ্ছা বিশ্বজুড়ে

রোজো, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিন উপলক্ষে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে শুভেচ্ছা বার্তা আসতে শুরু…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top