News Flash

  • Home
  • দিনের খবর
  • আর জি কর-কাণ্ডের প্রতিবাদে অধীরের মিছিলে হাইকোর্টের অনুমতি
Image

আর জি কর-কাণ্ডের প্রতিবাদে অধীরের মিছিলে হাইকোর্টের অনুমতি

কলকাতা, ২৮ আগস্ট (হি. স.) : আর জি কর-কাণ্ডের প্রতিবাদে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর মিছিলের অনুমতি দিলো কলকাতা হাইকোর্ট।

আর জি করের চিকিৎসককে ধর্ষণ এবং খুনের ঘটনার প্রতিবাদে প্রায় রোজই কোথাও না কোথাও মিছিল, বিক্ষোভ কর্মসূচি চলছে। আর জি কর-কাণ্ডের প্রতিবাদে কলকাতার রাস্তায় মিছিল করার কথা আগেই ঘোষণা করেছিলেন তিনি। মঙ্গলবার মিছিলের অনুমতি চেয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হন অধীরবাবু।

বৃহস্পতিবার কলেজ স্কোয়ার থেকে শ্যামবাজার পর্যন্ত মিছিলে অনুমতি মিলেছে। পুলিশের অনুমতি না পাওয়ায় হাইকোর্টের দ্বারস্থ হন অধীরবাবু। তাঁর আবেদনে সাড়া দিয়ে মিছিলের অনুমতি দেন সিঙ্গল বেঞ্চের বিচারপতি রাজর্ষি ভরদ্বাজ। এর পরেই পুরোদমে শুরু হয়ে যায় কংগ্রেসের প্রস্তুতিপর্ব।

Releated Posts

এসসি ও ওবিসি শিক্ষার্থীদের বৃত্তির আবেদনে আর লাগবে না ডোমিসাইল সার্টিফিকেট: কেন্দ্র

নয়াদিল্লি, ১৯ জুন (আইএএনএস): তফসিলি জাতি (এসসি) এবং অনগ্রসর শ্রেণির (ওবিসি) শিক্ষার্থীদের জন্য বৃত্তি প্রকল্পে আবেদনের ক্ষেত্রে ডোমিসাইল…

ByByTaniya Chakraborty Jun 19, 2026

তৃণমূলে ভাঙন নীতিহীন রাজনীতির প্রতিফলন : শশী থারুর

নয়াদিল্লি, ১৯ জুন (আইএএনএস) : তৃণমূল কংগ্রেসের ভাঙন এবং দলের একাংশের এনডিএ-র প্রতি সমর্থন ঘোষণাকে কেন্দ্র করে তীব্র…

ByByTaniya Chakraborty Jun 19, 2026

১,৫০০ কোটির বেশি ব্যাংক জালিয়াতির অভিযোগে তদন্ত চেয়ে জনস্বার্থ মামলায় কেন্দ্রকে নোটিস সুপ্রিম কোর্টের

নয়াদিল্লি, ১৯ জুন : ১,৫০০ কোটিরও বেশি সরকারি ব্যাংকের অর্থ জালিয়াতির অভিযোগ এবং ঋণ পুনর্গঠনকারী সংস্থাগুলির (এআরসি) ভূমিকা…

ByByTaniya Chakraborty Jun 19, 2026

নিট-ইউজি পুনঃপরীক্ষার আগে ২০ ও ২১ জুন মেডিক্যাল ছাত্রদের ছুটি নয়, কড়া নির্দেশ এনএমসির

নয়াদিল্লি, ১৯ জুন : ২১ জুন অনুষ্ঠিত হতে চলা নিট-ইউজি ২০২৬ পুনঃপরীক্ষাকে সামনে রেখে দেশের সমস্ত মেডিক্যাল কলেজের…

ByByTaniya Chakraborty Jun 19, 2026
Scroll to Top