কলকাতা, ২৮ আগস্ট (হি.স.): রাজ্য সরকারের তরফে আগেই আশ্বস্ত করা হয়েছিল গণ পরিবহন সচল থাকবে। বুধবার সকাল থেকেই কলকাতার রাস্তায় সেই ছবি দেখা গেল। শ্যামবাজার চত্বরে সকালে বেসরকারি বাসের সংখ্যা ছিল চোখে পড়ার মতো। হাওড়া ও যাদবপুর এইট বি-তেও বাস পরিষেবা স্বাভাবিক। তবে, যাদবপুর এইট বি বাস স্ট্যান্ডে লোকজন অন্যান্য দিনের থেকে কম। হাওড়া বাস স্ট্যান্ডে বাসের সংখ্যা অন্যান্য দিনের তুলনায় কম থাকলেও, পরিষেবা স্বাভাবিক রয়েছে। বুধবার সকাল থেকে কলকাতায় রাস্তার বিভিন্ন মোড়ে মোড়ে মোতায়েন রয়েছেন পুলিশ কর্মীরা। শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে সকালে দেখা মিলল পর্যাপ্ত পুলিশের। এদিকে, বাংলা বনধ সফল করতে সকাল থেকে তৎপর বিজেপি। কলকাতায় বিভিন্ন জায়গায় সকাল থেকে পথে নামতে দেখা গিয়েছে বিজেপি কর্মীদের। মোতায়েন রয়েছে পর্যাপ্ত পুলিশও। সকাল শ্যামবাজার মেট্রো স্টেশনের শাটার নামানোর চেষ্টা করেন বিজেপির কর্মী সমর্থকরা। তবে পুলিশ গিয়ে বনধ সমর্থনকারীদের সেখান থেকে হটিয়ে দেয়।

কলকাতার রাস্তায় মোতায়েন পুলিশ, শ্যামবাজারে মেট্রোর শাটার নামানোর চেষ্টা
Releated Posts
এসসি ও ওবিসি শিক্ষার্থীদের বৃত্তির আবেদনে আর লাগবে না ডোমিসাইল সার্টিফিকেট: কেন্দ্র
নয়াদিল্লি, ১৯ জুন (আইএএনএস): তফসিলি জাতি (এসসি) এবং অনগ্রসর শ্রেণির (ওবিসি) শিক্ষার্থীদের জন্য বৃত্তি প্রকল্পে আবেদনের ক্ষেত্রে ডোমিসাইল…
১,৫০০ কোটির বেশি ব্যাংক জালিয়াতির অভিযোগে তদন্ত চেয়ে জনস্বার্থ মামলায় কেন্দ্রকে নোটিস সুপ্রিম কোর্টের
নয়াদিল্লি, ১৯ জুন : ১,৫০০ কোটিরও বেশি সরকারি ব্যাংকের অর্থ জালিয়াতির অভিযোগ এবং ঋণ পুনর্গঠনকারী সংস্থাগুলির (এআরসি) ভূমিকা…
নিট-ইউজি পুনঃপরীক্ষার আগে ২০ ও ২১ জুন মেডিক্যাল ছাত্রদের ছুটি নয়, কড়া নির্দেশ এনএমসির
নয়াদিল্লি, ১৯ জুন : ২১ জুন অনুষ্ঠিত হতে চলা নিট-ইউজি ২০২৬ পুনঃপরীক্ষাকে সামনে রেখে দেশের সমস্ত মেডিক্যাল কলেজের…
সেহাত প্রকল্প বাঁচাতে ১৭৫ কোটি টাকার প্যাকেজ ঘোষণা জম্মু-কাশ্মীর সরকারের, আপাতত সরে দাঁড়াল না বেসরকারি হাসপাতালগুলি
শ্রীনগর, ১৯ জুন (আইএএনএস) : আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা (পিএম-জেএওয়াই) সেহাত প্রকল্প থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত…


















