News Flash

  • Home
  • দেশ
  • বার অ্যাসোসিয়েশনের সভাপতি পদে সিব্বলের বিরুদ্ধে অনাস্থা আনার হুমকি আইনজীবীদের
Image

বার অ্যাসোসিয়েশনের সভাপতি পদে সিব্বলের বিরুদ্ধে অনাস্থা আনার হুমকি আইনজীবীদের

নয়াদিল্লি, ২৪ আগস্ট (হি.স.): আর জি কর মামলায় সুপ্রিম কোর্টে রাজ্যের হয়ে সওয়াল করেছেন তিনি। ডিভিশন বেঞ্চের প্রশ্নবাণের সামনে রাজ্য সরকারের পক্ষ রাখতে গিয়ে একাধিকবার হোঁচটও খেতে হয়েছে। এবার সিনিয়র আইনজীবী তথা বার অ্যাসোসিয়েশনের প্রাক্তন সভাপতি ড. আদিশ সি আগরওয়াল সিব্বলকে চিঠি দিয়ে জানিয়েছেন, ৭২ ঘণ্টার মধ্যে ওই বিবৃতি প্রত্যাহার না করলে বারের সব সদস্যের কাছে ক্ষমা চাইতে হবে কপিল সিব্বলকে। অন্যথায় সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি পদে সিব্বলের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনা হবে।

বার অ্যাসোসিয়েশনের সদস্যদের একাংশের বক্তব্য, আর জি করের ঘটনা নিয়ে কোনও সদস্যের সঙ্গে আলোচনা ছাড়াই একতরফা একটি বিবৃতি প্রকাশ করেছেন সিব্বল। নিজের ব্যক্তিগত মতামত তিনি প্রকাশ করেছেন বার অ্যাসোসিয়েশনের লেটারহেডে। ওই বিবৃতিতে আর জি করের ঘটনাকে ছোট করে দেখানো হয়েছে বলেও দাবি আইনজীবীদের একাংশের। তাছাড়া তিনি একাধারে দোষীদের শাস্তি চাইছেন আবার পশ্চিমবঙ্গ সরকারের হয়ে মামলা লড়ছেন, এতে স্বার্থের সংঘাতের তত্ত্বও দেখছেন অনেকে। সব মিলিয়ে বার অ্যাসোসিয়েশনের সভাপতি পদে বেশ চাপে সিব্বল।

Releated Posts

নিট পুনঃপরীক্ষার আগে আন্দোলনের ডাক, কংগ্রেস ও রাহুলকে নিশানা বিজেপির; ‘টুলকিট মানসিকতার’ অভিযোগ

নয়াদিল্লি, ১৭ জুন (আইএএনএস): নিট (ইউজি) ২০২৬ পুনঃপরীক্ষার ঠিক আগে প্রশ্নপত্র ফাঁস ইস্যুতে দেশজুড়ে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করায়…

ByByNews Desk Jun 17, 2026

ভারত-নেপাল সীমান্তে বড় অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে আন্তঃসীমান্ত যৌথ উদ্যোগ, বড় ক্ষতি এড়াল এসএসবি

কলকাতা, ১৭ জুন (আইএএনএস): ভারত-নেপাল সীমান্তবর্তী একটি বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড দ্রুত নিয়ন্ত্রণে এনে বড় ধরনের প্রাণহানি ও সম্পত্তির…

ByByNews Desk Jun 17, 2026

গুজরাতের বাস দুর্ঘটনায় শোকপ্রকাশ প্রধানমন্ত্রী মোদির, মৃত বেড়ে ৭

নয়াদিল্লি/ভাদোদরা, ১৭ জুন (আইএএনএস): গুজরাতের ভাদোদরা গ্রামীণ এলাকায় বিলাসবহুল বাস ও ট্রাকের সংঘর্ষে মৃতের সংখ্যা বেড়ে সাত হয়েছে।…

ByByNews Desk Jun 17, 2026

নিট-ইউজি পুনঃপরীক্ষার আগে পরিষেবা স্থগিতের বিরুদ্ধে দিল্লি হাই কোর্টে টেলিগ্রাম

নয়াদিল্লি, ১৭ জুন (আইএএনএস): নিট-ইউজি ২০২৬ পুনঃপরীক্ষার আগে সারা দেশে টেলিগ্রাম পরিষেবা সাময়িকভাবে স্থগিত রাখার কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তের…

ByByNews Desk Jun 17, 2026
Scroll to Top