News Flash

  • Home
  • ত্রিপুরা
  • সোনামুড়ার বন্যা কবলিত গ্রামে ত্রাণ পৌঁছে দিতে বিএসএফ-এর নিঃস্বার্থ প্রচেষ্টা 
Image

সোনামুড়ার বন্যা কবলিত গ্রামে ত্রাণ পৌঁছে দিতে বিএসএফ-এর নিঃস্বার্থ প্রচেষ্টা 

আগরতলা, ২৪ আগস্ট: সোনামুড়ার বন্যা কবলিত গ্রামে ত্রাণ পৌঁছে দিতে ৮১ নম্বর বিএসএফ ব্যাটেলিয়ানের জওয়ানরা নিঃস্বার্থ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। পাশাপাশি, বিএসএফের তাৎক্ষনিক প্রচেষ্টায় আজ কুল্লুবাড়িতে এক বিদ্যুৎকর্মীর প্রাণে বেঁচে গিয়েছে। আজ বিএসএফের তরফ থেকে বিবৃতি জারি করে জানানো হয়েছে। 

বিবৃতিতে জানানো হয়েছে, সাম্প্রতিক বন্যা ত্রিপুরা ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হয়েছে। রাজ্যের অগণিত মানুষ অসহায় হয়ে পড়েছে। রাজ্যের লক্ষ লক্ষ জনগন নিজেদের ঘরবাড়ি ছেড়ে অস্থায়ী ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছে। ওই সমস্ত ত্রাণ শিবিরে বিশুদ্ধ জল বিতরণ, চিকিৎসা সরবরাহ করে যাচ্ছে বিএসএফ।  দুর্গাপুর নগর গ্রামের স্থানীয় জনগণের সাথে যৌথ প্রচেষ্টায় সীমান্তের কাছাকাছি এই গ্রামগুলিতে জল প্রবেশ রোধ করতে প্লাস্টিকের বালির ব্যাগ ব্যবহার করে অস্থায়ী ব্লক তৈরি করা হয়েছে। 

বিবৃতিতে আরও জানানো হয়েছে, বিএসএফরের প্রচেষ্টায় এক বিদ্যুৎকর্মী প্রানে বেঁচে গিয়েছে। আজ কুল্লুবাড়ির বাসিন্দা জয়দেব বর্মণ (৫৮ বছর) এবং তারুনিয়া সাহা ওই এলাকায় একটি বৈদ্যুতিক খুঁটিতে মেরামতের কাজ করছিলেন। মেরামতের সময় তারুনিয়া সাহা বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে খুঁটি থেকে নিচে পড়ে যান। সিপাহীজলা জেলার সোনামুড়া মহকুমার অধীনে বিওপি কুল্লুবাড়ির বিএসএফ তাৎক্ষণিক আহত ব্যক্তিকে উদ্বার করে সোনামুড়া হাসপাতালে নিয়ে গিয়েছে। বর্তমানে ওই ব্যক্তি হাসপাতালে চিকিৎসাধীনে আছেন। 

Releated Posts

একলব্য মডেল স্কুলের শিক্ষকের বিরুদ্ধে তিন ছাত্রীর সঙ্গে অশোভন আচরণের অভিযোগ, গ্রেফতার

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুলের তিন ছাত্রীর সঙ্গে অশোভন আচরণের অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে। ঘটনাকে…

ByByReshmi Debnath Sep 17, 2026

সমাজের সকল অংশের মানুষের অংশগ্রহণের মাধ্যমে উন্নয়নমূলক কর্মকাণ্ডকে এগিয়ে নিয়ে যেতে হবে: পর্যটনমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ সেপ্টেম্বর:প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন এবং জনসেবায় ২৫ বছর পূর্তি উপলক্ষ্যে রাজ্যব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’-এর…

ByByReshmi Debnath Sep 17, 2026

যোগ্য প্রার্থীরা প্রাপ্য সুযোগ পাবেন, কেন্দ্রের নির্দেশ মেনে দ্বিতীয় দফার নিয়োগ: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: নিয়োগ এবং শিক্ষক যোগ্যতা পরীক্ষা (টেট) নিয়ে দাবিদাওয়া জানিয়ে আন্দোলনে না যাওয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি…

ByByTaniya Chakraborty Sep 17, 2026

কর্তব্যে গাফিলতির অভিযোগ, নানা সমস্যায় জর্জরিত বড়মুড়া নারেং জমি উচ্চ বিদ্যালয়

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: কর্তব্যে গাফিলতি থেকে শুরু করে পানীয় জলের সমস্যা—নানা সমস্যায় জর্জরিত পশ্চিম ত্রিপুরা জেলার বেলবাড়ি ব্লকের…

ByByReshmi Debnath Sep 17, 2026
Scroll to Top