News Flash

  • Home
  • মুখ্য খবর
  • আগামী ২৪ ঘন্টায় দক্ষিণ ত্রিপুরা জেলায় লাল সর্তকতা জারি 
Image

আগামী ২৪ ঘন্টায় দক্ষিণ ত্রিপুরা জেলায় লাল সর্তকতা জারি 

আগরতলা, ২৪ আগস্ট: আগামী ২৪ ঘন্টায় দক্ষিণ ত্রিপুরা জেলায় কমলা সর্তকতা এবং বজ্রবিদ্যুৎ ও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সর্তকতা জারি করেছে। তেমনি আগামী ২৪ ঘন্টায় রাজ্যের সব জেলায় হলুদ সর্তকতা জারি করেছে। আবহাওয়া দফতরের রিপোর্ট অনুযায়ী এখন পর্যন্ত সর্বাধিক বৃষ্টিপাত ধলাই জেলার কমলপুরে ১৬.২ এমএম এবং সর্বনিম্ন এডিনগর ০.১ এমএম বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

মৌসম বিভাগ জানিয়েছে, আজ এখন পর্যন্ত আগরতলায় ০.২ এমএম বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। তেমনি, পশ্চিম ত্রিপুরা জেলার এডিনগরে ০.১ এমএম,  খুমলুঙে ৯.৫ এমএম বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। তেমনি, সিপাহীজলা জেলার বিশালগড়ে ২.৮ এমএম, বিশ্রামগঞ্জে ০.৫ এমএম, গজারিয়ায় ৮.৪ এমএম এবং সোনামুড়ার মোহনবাগ ১.০ এমএম বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।  খোয়াই জেলায় ২.২ এমএম এবং তেলিয়ামুড়ায় ৭ এমএম, গোমতী জেলায় করবুকে ৫.৪ এমএম বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। 

তাছাড়া, উত্তর ত্রিপুরা জেলার পানিসাগরে ২.৪ এমএম, কাঞ্চনপুরে ২.২ এমএম, কদমতলায় ২ এমএম এবং নতুনবাজার ১০ এমএম বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। তেমনি, ঊনকোটি জেলায় কুমারঘাটে ৫৫ এমএম এবং কৈলাসহরে ২.৮ এমএম, কুমারঘাটে ৫ এমএম বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। ধলাই জেলায় গন্ডাছড়ায় ৩.৬ এমএম, কমলপুরে ১৬.২ এমএম বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

Releated Posts

২.২০ কোটি টাকায় নির্মিত বেতছড়া গ্রামীণ বাজারের উদ্বোধন, কৃষকদের পাশে থাকার বার্তা কৃষিমন্ত্রীর

আগরতলা, ৩ আগস্ট: ঊনকোটি জেলার কুমারঘাট মহকুমার বেতছড়া গ্রামীণ বাজারের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন কৃষি ও কৃষক কল্যাণমন্ত্রী রতন…

ByByTaniya Chakraborty Aug 3, 2026

রামচন্দ্রঘাটে ৯টি সরকারি স্কুলে প্রধান শিক্ষকের পদ শূন্য, মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন বিধায়ক রঞ্জিত দেববর্মা

আগরতলা, ৩ আগস্ট: ত্রিপুরার রামচন্দ্রঘাট বিধানসভা এলাকায় শিক্ষা ব্যবস্থায় তীব্র প্রশাসনিক সংকটের অভিযোগ তুলে মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহার…

ByByTaniya Chakraborty Aug 3, 2026

দুর্ঘটনায় গুরুতর আহত গর্ভবতী মহিলা, পুলিশের ভূমিকা নিয়ে অভিযোগ; মুখ্যমন্ত্রীর কাছে তদন্তের দাবি

আগরতলা, ৩ আগস্ট: সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত এক গর্ভবতী মহিলাকে ঘিরে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। করবুক মহকুমার…

ByByTaniya Chakraborty Aug 3, 2026

কল্যাণপুরে পুকুর থেকে উদ্ধার পচাগলা মৃতদেহ, এলাকায় চাঞ্চল্য

আগরতলা, ৩ আগস্ট: কল্যাণপুর থানার অধীন দ্বারিকাপুর পঞ্চায়েতের বাগান বাজার চা বাগান এলাকায় একটি পুকুর থেকে এক ব্যক্তির…

ByByReshmi Debnath Aug 3, 2026
Scroll to Top