মুর্শিদাবাদ, ২৪ আগস্ট (হি.স.): মুর্শিদাবাদ জেলার দৌলতাবাদে পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক বাইক আরোহীর। শনিবার সকালে এই দুর্ঘটনাটি ঘটেছে। স্থানীয় সূত্রে খবর, বহরমপুর-জলঙ্গি রাজ্য সড়কের ১৪ মাইল এলাকায় বাইকটির সঙ্গে একটি চারচাকা গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। এরপরই বাইক থেকে ছিটকে পড়েন ওই ব্যক্তি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিস। রক্তাক্ত অবস্থায় ওই ব্যক্তিকে উদ্ধার করে পুলিশ মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠালে চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। মৃতের নাম ও পরিচয় এখনও জানা যায়নি। পুলিশ মামলা রুজু করে দুর্ঘটনার তদন্ত শুরু করেছে।

মুর্শিদাবাদের দৌলতাবাদে পথ দুর্ঘটনা, মৃত্যু এক বাইক আরোহীর
Releated Posts
কেরলে আন্তর্জাতিক অঙ্গপাচার চক্রের তদন্তে তৎপর ইডি, হাসপাতাল-সহ একাধিক স্থানে তল্লাশি
কোচি, ১৮ জুন (আইএএনএস): কেরলকে কেন্দ্র করে পরিচালিত আন্তর্জাতিক অঙ্গপাচার চক্রের অভিযোগে তদন্ত আরও জোরদার করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট…
রিতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা হিসেবে স্বীকৃতি দেওয়ার স্পিকারের সিদ্ধান্ত বহাল রাখল কলকাতা হাইকোর্ট
কলকাতা, ১৮ জুন (আইএএনএস): পশ্চিমবঙ্গ বিধানসভার স্পিকার রথীন্দ্র বসের সিদ্ধান্তে হস্তক্ষেপ করতে অস্বীকার করল কলকাতা হাইকোর্ট। বৃহস্পতিবার আদালতের…
কেদারনাথ বিপর্যয়ের ১৩ বছর: কেদারনাথ ধামে নিহতদের প্রতি শ্রদ্ধার্ঘ্য, আত্মার শান্তি কামনায় প্রার্থনা
কেদারনাথ, ১৭ জুন (আইএএনএস): ২০১৩ সালের ভয়াবহ কেদারনাথ বিপর্যয়ের ১৩তম বর্ষপূর্তিতে বুধবার কেদারনাথ ধাম-এ নিহত ও নিখোঁজদের স্মরণে…
বিহারের নালন্দায় বাসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দম্পতির মৃত্যু, দগ্ধ ৮ শ্রমিক
পাটনা, ১৭ জুন (আইএএনএস): বিহারের নালন্দা জেলায় একটি যাত্রীবাহী বাস ১১ হাজার ভোল্টের উচ্চক্ষমতাসম্পন্ন বিদ্যুতের তারের সংস্পর্শে আসায়…


















