কলকাতা, ২৪ আগস্ট (হি.স.): কলকাতার আর জি কর মেডিকেল কলেজ ও হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় সুবিচারের দাবিতে জুনিয়র চিকিৎসকদের আন্দোলন এখনও জারি রয়েছে। শনিবার সকালেও আর জি কর মেডিকেল কলেজ ও হাসপাতাল চত্বরে সুবিচারের দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন জুনিয়র ডাক্তাররা। হাসপাতালের সুরক্ষায় এখন মোতায়েন রয়েছে সিআইএসএফ বাহিনী।এদিকে, তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় শনিবার সকালে ফের সল্টলেকের সিজিও কমপ্লেক্সে সিবিআই দফতরে হাজিরা দিয়েছেন আর জি কর মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। এদিনও তাঁর হাতে একটি ফাইল ছিল, গাড়ি থেকে নামার পর সাংবাদিকদের কোনও প্রশ্নের উত্তর না দিয়েই তিনি সোজা ঢুকে যান সিবিআই-এর দফতরে। এই নিয়ে টানা ৯ দিন হাজিরা দিলেন তিনি। শনিবার সকাল সাড়ে ৯টার পরে সিজিও কমপ্লেক্সে পৌঁছে যান সন্দীপ। তার কিছু পরে সিবিআই কর্তারাও দফতরে ঢোকেন। কেন পর পর ৯ দিন সন্দীপকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, তাঁর কাছ থেকে কী কী তথ্য পাওয়া গিয়েছে, আর কী তথ্যের জন্য অপেক্ষা করছেন গোয়েন্দারা, এখনও তা স্পষ্ট নয়।

আন্দোলনে অনড় আর জি করের ডাক্তাররা, ফের সন্দীপের হাজিরা সিবিআই দফতরে
Releated Posts
মোদি-ট্রাম্প বৈঠক সম্পর্কোন্নয়নের ইতিবাচক সূচনা, তবে আস্থা পুনর্গঠনই হবে মূল চাবিকাঠি
ওয়াশিংটন, ১৮ জুন (আইএএনএস): ফ্রান্সে জি-৭ শীর্ষ সম্মেলনের ফাঁকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বৈঠক…
ফ্রান্সে তৈরি হচ্ছে প্রথম ঐতিহ্যবাহী হিন্দু মন্দির, উদ্বোধন সেপ্টেম্বরে
প্যারিস, ১৮ জুন (আইএএনএস): ফ্রান্সে শীঘ্রই উদ্বোধন হতে চলেছে দেশটির প্রথম ঐতিহ্যবাহী হিন্দু মন্দির। ভারতীয় প্রবাসী সম্প্রদায়ের সদস্যরা…
জি৭ সম্মেলনে সংযোগ ও বাণিজ্য ত্বরান্বিত করতে ‘ইমপ্যাক্ট’ উদ্যোগের প্রস্তাব মোদির
এভিয়াঁ (ফ্রান্স), ১৭ জুন (আইএএনএস): পশ্চিম এশিয়ার সংকটের ফলে জ্বালানি, সার এবং খাদ্য সরবরাহ ব্যবস্থায় যে বিঘ্ন সৃষ্টি…
জি৭ শীর্ষ সম্মেলনে কর্ম-অধিবেশনে যোগ, বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রী মোদির
এভিয়াঁ (ফ্রান্স), ১৭ জুন (আইএএনএস): ফ্রান্সের এভিয়াঁ শহরে অনুষ্ঠিত জি৭ শীর্ষ সম্মেলনে বুধবার বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ শুরু করেন…


















