News Flash

  • Home
  • ত্রিপুরা
  • সাংবাদিক আক্রমণের ঘটনায় পুলিশ সুপারের দ্বারস্থ সাংবাদিকরা
Image

সাংবাদিক আক্রমণের ঘটনায় পুলিশ সুপারের দ্বারস্থ সাংবাদিকরা

আগরতলা, ২৪ আগস্ট: সাংবাদিকদের উপর আক্রমণের ঘটনার প্রায় এগারো দিন পেরিয়ে গেলেও এখনো কাউকে আটক করতে পারেনি রাজ্যের পুলিশ প্রশাসন। তাই প্রশাসনের এই নীরব ভূমিকার প্রতিবাদ জানিয়ে শনিবার সকালে ধর্মনগরের বিক্ষুব্ধ সকল সাংবাদিকরা একত্রিতভাবে উত্তরের পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তীর সাথে দেখা করলেন। 

এস পি ভানুপদ চক্রবর্তীর সাথে দেখা করে গত ১৪ আগস্ট যুবরাজনগর ব্লকের অস্থায়ী ভোট গণনা কেন্দ্র হাফলং টি স্টেট স্কুলের সম্মুখে গড়ে ওঠা ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের নির্বাচনী ফলাফলকে নিয়ে তৈরি একটি বিশৃঙ্খল ঘটনার সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক আক্রান্তের বিস্তারিত ঘটনা তুলে ধরেন।

সাংবাদিকরা জানান, নির্বাচন কমিশনারের পোর্টালে যুবরাজনগর ব্লক কতৃক ত্রুটিপূর্ণ ফলাফল আপলোড করার বিষয় নিয়ে বিক্ষুব্ধ বিজেপি কর্মীরা স্থানীয় আর.ও তথা যুবরাজনগরের ব্লক আধিকারিক এর নিকট অভিযোগ জানাতে গেলে কিছু সাংবাদিক তাদের পেশাগত দায়িত্ব পালনে সেখানে যান। তারা সংবাদ সংগ্রহ করতে উদ্ধত হলে স্কুলের সম্মুখে পুলিশের সামনেই কিছু উত্তেজিত দুষ্কৃতী তাদের উপর অতর্কিত হামলা চালান । এতে ধর্মনগরের তিনজন সাংবাদিক আক্রান্ত হন। তাদের মোবাইল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে দুষ্কৃতীরা। পরবর্তীতে আক্রমণকারীদের নাম ঠিকানা সহ  ধর্মনগর থানায় মামলা করা হলেও আজ অব্দি  পুলিশের তেমন কোন উদ্যোগ লক্ষ্য করা যাচ্ছে না। তাই বাধ্য হয়ে ধর্মনগরের সকল সাংবাদিকরা একত্রিতভাবে শনিবার সকালে উত্তরের পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তীর সাথে দেখা করে তার প্রতিবাদ জানান। 

সাংবাদিকরা আরো জানিয়েছেন, খুব শীঘ্রই পুলিশ আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ না করলে তারা বৃহত্তর আন্দোলনে সামিল হবেন। পুলিশ সুপার খুব শীঘ্রই অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করবেন বলে জানিয়েছেন।

Releated Posts

আমবাসায় বিলাসবহুল গাড়ি থেকে ৩৪৯ বোতল এসকফ ও ১ কেজি গাঁজা উদ্ধার, দুই যুবক গ্রেপ্তার

আমবাসা, ৩ আগস্ট: রাজ্যে নেশাবিরোধী অভিযানে আরও একটি বড় সাফল্য পেল আমবাসা থানার পুলিশ। নিয়মিত নাকা চেকিং চলাকালীন…

ByByTaniya Chakraborty Aug 3, 2026

ধর্মনগরে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, অভিযুক্ত গ্রেপ্তার

আগরতলা, ৩ আগস্ট: গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে চুরি হওয়া একটি মোটরসাইকেল উদ্ধার করেছে ধর্মনগর থানার…

ByByReshmi Debnath Aug 3, 2026

দুর্ঘটনায় গুরুতর আহত গর্ভবতী মহিলা, পুলিশের ভূমিকা নিয়ে অভিযোগ; মুখ্যমন্ত্রীর কাছে তদন্তের দাবি

আগরতলা, ৩ আগস্ট: সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত এক গর্ভবতী মহিলাকে ঘিরে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। করবুক মহকুমার…

ByByTaniya Chakraborty Aug 3, 2026

বর্ধিত বিদ্যুৎ বিলের প্রতিবাদে সোনামুড়া ইলেকট্রিক অফিসে তালাবন্দি, বিক্ষোভে উত্তাল এলাকা

সোনামুড়া, ৩ আগস্ট: বর্ধিত বিদ্যুৎ বিলের প্রতিবাদে সোমবার সোনামুড়া বিদ্যুৎ দপ্তরের অফিসে তালা ঝুলিয়ে বিক্ষোভে সামিল হন এলাকার…

ByByReshmi Debnath Aug 3, 2026
Scroll to Top