News Flash

  • Home
  • মুখ্য খবর
  • শরণার্থী শিবিরে বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ বিতরণ 
Image

শরণার্থী শিবিরে বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ বিতরণ 

আগরতলা, ২৪ আগস্ট: আজ প্রতাপগর ইংলিশ মিডিয়াম স্কুলে ত্রান শিবিরের শরণার্থীদের রামকৃষ্ণ মিশনের উদ্যোগে চিকিৎসা ব্যবস্থা ও বিনামূল্যে ঔষধ প্রদান করা হয়েছে। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন ডিএম বিশাল কুমার,আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, ডেপুটি মেয়র মানিকা দাস দ‌ও, রামকৃষ্ণ মিশনের মহারাজ ও স্বাস্থ্য কর্মীগন ও অন্যান্যরা।

জেলা শাসক ডা. বিশাল কুমার বলেন, গত চারদিন ধরে ত্রিপুরায় টানা বৃষ্টিপাতের জেরে বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। ফলে, পশ্চিম জেলার প্রায় ৩০ হাজার জনগণ নিজেদের বাড়ি ঘর ছেড়ে অস্থায়ী ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছেন। বন্যা জেরে বিভিন্ন জলবাহিত রোগ বা শিশুদের ডায়রিয়া হয়ে থাকে। আজ পশ্চিম জেলায় বিভিন্ন এলাকায় বিনামূল্যে চিকিৎসা ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি, ঔষধের ও ব্যবস্হা করা হয়েছে। 

এদিন মেয়র বলেন, ত্রিপুরায় বন্যা পরিস্থিতিতে নিম্নাঞ্চল প্লাবিত হয়ে পড়ে। তাতে অনেক ত্রান শিবিরের খোলা হয়েছে। আজ প্রতাপগর ইংলিশ মিডিয়াম স্কুলের ত্রান শিবিরের শরণার্থীদের রামকৃষ্ণ মিশনের উদ্যোগে চিকিৎসা ব্যবস্থা ও বিনামূল্যে ঔষধ প্রদান করা হয়েছে। মূলত, বন্যা পরে জনগণকে বিভিন্ন জলবাহিত রোগ থেকে নিরাময় দিতে এই স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়েছে।আমতলী বিবেকনগর রামকৃষ্ণ  মিশন সম্পাদক জানিয়েছেন, ওই অস্থায়ী শিবিরে আশ্রিত ৬৫০জনকে রাতে ভাত ডিমের ঝোল ও জল দেওয়া হবে। পাশাপাশি ও আর এস দেওয়া হবে।



Releated Posts

মাতাবাড়িতে ‘আশীর্বাদ কা দিয়া’ জ্বালালেন মুখ্যমন্ত্রী, মোদির সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় প্রার্থনা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে চলমান ‘সেবা সংকল্প অভিযান’-এর অংশ হিসেবে বৃহস্পতিবার সন্ধ্যায় উদয়পুরের…

ByByReshmi Debnath Sep 17, 2026

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গরীব মানুষের মুখে হাসি ফুটিয়েছেন: সাংসদ বিপ্লব কুমার দেব

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গরীব মানুষের মুখে হাসি ফুটিয়েছেন। ২০১৪ সালে কেন্দ্রে বর্তমান সরকার ক্ষমতাসীন…

ByByReshmi Debnath Sep 17, 2026

অন্নদাতাদের প্রতি শ্রদ্ধা, কৃষকদের পা ধুয়ে সম্মান কৃষিমন্ত্রীর

আগরতলা, ১৭ সেপ্টেম্বর:  কৃষকদের অন্নদাতা হিসেবে অভিহিত করে তাঁদের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানালেন কৃষি ও কৃষক…

ByByReshmi Debnath Sep 17, 2026

মানুষ মানুষের জন্য এই ভাবনা থাকলে সমাজ আরও সুন্দর হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ সেপ্টেম্বর: সেবা সংকল্প অভিযান উপলক্ষ্যে আজ মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা উজান অভয়নগরস্থিত চাইল্ড…

ByByReshmi Debnath Sep 17, 2026
Scroll to Top