News Flash

Image

কল্যাণপুর জুড়ে দারুণভাবে বিপর্যস্ত কৃষি

কল্যাণপুর, ২৪ আগস্ট: বন্যা জনিত পরিস্থিতির কারণে গোটা কল্যাণপুর জুড়ে দারুনভাবে প্রভাবিত হয়েছে কৃষি। কৃষি প্রধান কল্যাণপুরে যেভাবে বন্যা তার প্রভাব বিস্তার করেছে তার নিরিখে গোটা এলাকার কৃষি আগামী কয়েক মাসের জন্য যে মুখ থুবড়ে পড়তে চলেছে তা কিন্তু আর বলার অপেক্ষা রাখে না। 

এখানে উল্লেখ করা প্রয়োজন এবারের এই বন্যাতে ঘিলাতলি, দক্ষিণ ঘিলাতলী ,কমলনগর, দারিকাপুর, রতিয়া পশ্চিম ঘিলাতলী ইত্যাদি বিভিন্ন এলাকার কৃষি দারুণভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে এবং সিংহভাগ কৃষি জমি রীতিমতো নষ্ট হয়ে গেছে। গোটা বিষয় নিয়ে এলাকার বিভিন্ন জায়গা থেকে খবর নিয়ে জানা গেছে সবজি চাষিরা মারাত্মকভাবে অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে ক্ষতিগ্রস্ত হয়েছে।

 এখানে উল্লেখ করা প্রয়োজন গোটা রাজ্যের যে কয়েকটা অঞ্চল সার্বিকভাবে কৃষিতে সামনের সারিতে থেকে নিজের অবস্থান স্বীকৃত করে, তার মধ্যে কল্যাণপুর অন্যতম । এই জায়গায় দাঁড়িয়ে এবারের এই বন্যায় কল্যাণপুরের বিপর্যস্ত কৃষি পরোক্ষভাবে যে রাজ্যের আর্থ সামাজিক ব্যবস্থার মধ্যেই প্রভাব ফেলতে চলেছে তা কিন্তু নিশ্চিত। এদিকে বিভিন্ন স্তরের ক্ষতিগ্রস্ত কৃষক এবং তাদের পরিবারদের তরফ থেকে দাবি করা হচ্ছে প্রশাসন যাতে অনতিবিলম্বে ক্ষতিপূরণের ব্যবস্থা করে।

Releated Posts

বাঁকিপুর উপনির্বাচনে প্রশান্ত কিশোরের ঐতিহাসিক জয়, ভাঙল বিজেপির দীর্ঘদিনের দখল; শুভেচ্ছা জানালেন সম্রাট চৌধুরী

পাটনা, ৩ আগস্ট (আইএএনএস) : বিহারের ব্যাঙ্কিপুর বিধানসভা উপনির্বাচনে বড় রাজনৈতিক সাফল্য অর্জন করলেন জন সুরাজের প্রতিষ্ঠাতা প্রশান্ত…

ByBySandeep Biswas Aug 3, 2026

শিক্ষকতায় ফিরলেও রাজনীতি ছাড়ছেন না, জল্পনায় ইতি টানলেন প্রাক্তন সাংসদ

আগরতলা, ৩ আগস্ট: শিক্ষকতায় ফেরার ঘটনাকে ঘিরে রাজ্য রাজনীতিতে তৈরি হওয়া জল্পনার অবসান ঘটিয়ে প্রাক্তন সাংসদ রেবতী ত্রিপুরা…

ByByReshmi Debnath Aug 3, 2026

সুযোগসন্ধানীদের জন্য তিপরা মথায় কেনো স্থান নেই : প্রদ্যোত

আগরতলা, ৩ আগস্ট: আসন্ন ভিলেজ কমিটি (ভিসি) নির্বাচন শেষ হওয়ার পর মথা এবং এর সহযোগী সংগঠনগুলিতে ব্যাপক সাংগঠনিক…

ByByTaniya Chakraborty Aug 3, 2026

২.২০ কোটি টাকায় নির্মিত বেতছড়া গ্রামীণ বাজারের উদ্বোধন, কৃষকদের পাশে থাকার বার্তা কৃষিমন্ত্রীর

আগরতলা, ৩ আগস্ট: ঊনকোটি জেলার কুমারঘাট মহকুমার বেতছড়া গ্রামীণ বাজারের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন কৃষি ও কৃষক কল্যাণমন্ত্রী রতন…

ByByTaniya Chakraborty Aug 3, 2026
Scroll to Top