News Flash

  • Home
  • দিনের খবর
  • রাসেল স্ট্রিটে চেতলার যুবতীর রহস্যমৃত্যু, মেলেনি নিশ্চিত সূত্র
Image

রাসেল স্ট্রিটে চেতলার যুবতীর রহস্যমৃত্যু, মেলেনি নিশ্চিত সূত্র

কলকাতা, ২৩ আগস্ট (হি.স.): বৃহস্পতিবার রাতে রাসেল স্ট্রিটের মৃত্যু হয়েছে এক যুবতীর। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই তরুণীর নাম শিবালিকা সিং (২৫)। বাড়ি চেতলায়। পুলিশ জানিয়েছে, বহুতল থেকে পড়ে তিনি মারা গিয়েছেন। আত্মহত্যার ঘটনা বলে অনুমান পুলিশের। যদিও শুক্রবার দুপুর পর্যন্ত মেলেনি এ ব্যাপারে নিশ্চিত কোনও সূত্র।

ওই বহুতলের কেয়ারটেকারদের দাবি, ওই যুবতীকে বিল্ডিংয়ে ঘোরাঘুরি করতে দেখেছিলেন তাঁরা। সন্ধে সাড়ে ৭টা নাগাদ ভারি কিছু পড়ার শব্দ পেয়ে ছুটে যান। দেখেন, ভবনের নীচে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন শিবালিকা।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ৫/২ রাসেল স্ট্রিটে ওই বহুতলে অনেকগুলি সংস্থার অফিস রয়েছে। সেখানে একটি ইভেন্ট ম্যানেজমেন্ট স্কুল রয়েছে। ওই স্কুলেই প্রশিক্ষণ নিচ্ছিলেন শিবালিকা। তরুণীর ঝাঁপ দেওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে যায় শেক্সপিয়ার সরনি থানার পুলিশ। তরুণীর দেহ উদ্ধার করে ময়নাতদন্তে জন্য পাঠায় তাঁরা।

পুলিশ ঘটনাস্থল থেকে তরুণীর মোবাইল এবং বহুতলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে। পুলিশের একটি সূত্র জানিয়েছে, ৮ মিনিটের একটি ফুটেজে তরুণীকে বহুতলে প্রবেশ করে দেখা গিয়েছে। তারপরে, পড়ে যাওয়ার ফুটেজও সংগ্রহ করেছে।

তরুণীর মৃত্যুর কারণ খোঁজার জন্য পুলিশ তরুণীর বাড়ির লোকেদের, ওই ইভেন্ট ম্যানেজমেন্ট স্কুল ও বহুতলের কেয়ারটেকারদের সঙ্গে কথা বলেছে।

Releated Posts

বিহারের বন্যা পরিস্থিতি পরিদর্শনে শিবরাজ, কেন্দ্রীয় সহায়তার আশ্বাস

পাটনা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারে চলতি বন্যায় ক্ষয়ক্ষতির পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে বুধবার রাজ্যে পৌঁছেছে কেন্দ্রীয় প্রতিনিধি দল।…

ByByNews Desk Sep 16, 2026

হাওড়ায় একাধিক সিপিআই(এম) পার্টি অফিসে ভাঙচুর, বিজেপির বিরুদ্ধে অভিযোগ; দাবি অস্বীকার

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের হাওড়া জেলার বালি এলাকায় মঙ্গলবার গভীর রাতে একাধিক কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়া (মার্কসবাদী)-র…

ByByNews Desk Sep 16, 2026

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কলকাতা অফিস খালি করার দমকলের নোটিস খারিজ হাইকোর্টে

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মধ্য কলকাতার ক্যামাক…

ByByNews Desk Sep 16, 2026

মাদক ও সোশ্যাল মিডিয়ার ফাঁদ থেকে দূরে থাকুন, শিক্ষক-অভিভাবকদের বিশ্বাস করুন: পড়ুয়াদের কাশ্মীর পুলিশের আইজি

শ্রীনগর, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): পড়ুয়াদের মাদক, অনলাইন বেটিংসহ সোশ্যাল মিডিয়ার নানা ফাঁদ এবং সহজে পাওয়া আনন্দের প্রলোভন থেকে…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top