পশ্চিম মেদিনীপুর, ২৩ আগস্ট (হি.স.): পশ্চিম মেদিনীপুর জেলার কেশিয়াড়ি থানা এলাকায় টেম্পো ও গাড়ির সংঘর্ষে আহত হয়েছেন ৬ জন। শুক্রবার সকালে দুর্ঘটনাটি ঘটেছে কেশিয়াড়ি থানার অন্তর্বত কলাবনীর কাছে ১৬ নম্বর জাতীয় সড়কে। রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা মুরগি বোঝাই একটি টেম্পোকে পিছন থেকে সজোরে ধাক্কা মারে একটি গাড়ি। এই দুর্ঘটনায় আহত হয়েছেন ৬ জন।পুলিশ সূত্রের খবর, কলকাতা থেকে ওডিশা যাওয়ার সময় কলাবনীর কাছে একটি গাড়ি দাঁড়িয়ে থাকা মুরগি বোঝাই টেম্পোর পেছনে সজোরে ধাক্কা মারে। গাড়িটি দ্রুতগতিতে থাকার কারণে সেটির সামনের অংশ সম্পূর্ণ দুমড়ে মুচড়ে যায়। গাড়িতে থাকা যাত্রীদের আহত অবস্থায় উদ্ধার করে বেলদা সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। পরে খবর পেয়ে দুর্ঘটনাস্থলে কেশিয়াড়ি থানার পুলিশ এসে জাতীয় সড়কে যান চলাচক স্বাভাবিক করে। পুলিশ জানিয়েছে, আহত ৬ জনের মধ্যে ৪ জনের আঘাত গুরুতর হওয়ায় তাঁদের মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। গাড়িতে থাকা সকলেই হাওড়ার বাসিন্দা বলে জানা গিয়েছে। দুর্ঘটনার পর উত্তেজিত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা। তাঁদের অভিযোগ, রাস্তার মোড়ে মোড়ে যান চলাচল নিয়ন্ত্রণের জন্য পুলিশ থাকার কথা থাকলেও, পুলিশের দেখা মেলে না।

কোশিয়াড়িতে টেম্পোর পিছনে ধাক্কা গাড়ির, গুরুতর আহত ৬ জন
Releated Posts
আন্তর্জাতিক যোগ দিবসের আগে বিশ্বের বিভিন্ন দেশে ভারতীয় মিশনের যোগাভ্যাস আয়োজন
কুয়েত সিটি, ২০ জুন (আইএএনএস): ১২তম আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে বিশ্বের বিভিন্ন দেশে অবস্থিত ভারতীয় দূতাবাস ও কূটনৈতিক…
নিট পরীক্ষার্থীর পরীক্ষাকেন্দ্র নাগপুরের বদলে আবুধাবিতে, এনটিএ-কে তীব্র আক্রমণ রাহুল গান্ধীর
নয়াদিল্লি, ২০ জুন (আইএএনএস): নিট পুনঃপরীক্ষার ঠিক একদিন আগে এক পরীক্ষার্থীর অ্যাডমিট কার্ডে নাগপুরের পরিবর্তে সংযুক্ত আরব আমিরশাহির…
কলহাপুরে অম্বাবাই (মহালক্ষ্মী) মন্দির উন্নয়ন প্রকল্পের সূচনা করলেন অমিত শাহ
কলহাপুর, ২০ জুন (আইএএনএস): কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও সমবায়মন্ত্রী অমিত শাহ শনিবার মহারাষ্ট্রের কলহাপুরে ১,৪৪৫.৯৭ কোটি টাকার উচ্চাভিলাষী শ্রী…
পশ্চিমবঙ্গ দিবসে শুভেচ্ছা প্রধানমন্ত্রীর, রাজ্যের উন্নতি ও সমৃদ্ধি কামনা
নয়াদিল্লি, ২০ জুন (আইএএনএস): পশ্চিমবঙ্গ দিবস উপলক্ষে শনিবার রাজ্যের মানুষকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি পশ্চিমবঙ্গের উন্নতি…


















