News Flash

  • Home
  • প্রধান খবর
  • কোশিয়াড়িতে টেম্পোর পিছনে ধাক্কা গাড়ির, গুরুতর আহত ৬ জন
Image

কোশিয়াড়িতে টেম্পোর পিছনে ধাক্কা গাড়ির, গুরুতর আহত ৬ জন

পশ্চিম মেদিনীপুর, ২৩ আগস্ট (হি.স.): পশ্চিম মেদিনীপুর জেলার কেশিয়াড়ি থানা এলাকায় টেম্পো ও গাড়ির সংঘর্ষে আহত হয়েছেন ৬ জন। শুক্রবার সকালে দুর্ঘটনাটি ঘটেছে কেশিয়াড়ি থানার অন্তর্বত কলাবনীর কাছে ১৬ নম্বর জাতীয় সড়কে। রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা মুরগি বোঝাই একটি টেম্পোকে পিছন থেকে সজোরে ধাক্কা মারে একটি গাড়ি। এই দুর্ঘটনায় আহত হয়েছেন ৬ জন।পুলিশ সূত্রের খবর, কলকাতা থেকে ওডিশা যাওয়ার সময় কলাবনীর কাছে একটি গাড়ি দাঁড়িয়ে থাকা মুরগি বোঝাই টেম্পোর পেছনে সজোরে ধাক্কা মারে। গাড়িটি দ্রুতগতিতে থাকার কারণে সেটির সামনের অংশ সম্পূর্ণ দুমড়ে মুচড়ে যায়।  গাড়িতে থাকা যাত্রীদের আহত অবস্থায় উদ্ধার করে বেলদা সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। পরে খবর পেয়ে দুর্ঘটনাস্থলে কেশিয়াড়ি থানার পুলিশ এসে জাতীয় সড়কে যান চলাচক স্বাভাবিক করে। পুলিশ জানিয়েছে, আহত ৬ জনের মধ্যে ৪ জনের আঘাত গুরুতর হওয়ায় তাঁদের মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। গাড়িতে থাকা সকলেই হাওড়ার বাসিন্দা বলে জানা গিয়েছে। দুর্ঘটনার পর উত্তেজিত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা। তাঁদের অভিযোগ, রাস্তার মোড়ে মোড়ে যান চলাচল নিয়ন্ত্রণের জন্য পুলিশ থাকার কথা থাকলেও, পুলিশের দেখা মেলে না।

Releated Posts

২০২৯ সালের ৩১ ডিসেম্বরের মধ্যে মধ্যপ্রদেশকে মাদকমুক্ত করার লক্ষ্যমাত্রা অমিত শাহের

ভোপাল, ৩ অক্টোবর (আইএএনএস): ২০২৯ সালের ৩১ ডিসেম্বরের মধ্যে মধ্যপ্রদেশকে মাদকমুক্ত করার লক্ষ্যমাত্রা ঘোষণা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত…

ByByNews Desk Oct 3, 2026

বিশ্ব অস্থিরতার মধ্যেও ভারতের অর্থনৈতিক ভিত্তি অটুট: নির্মলা সীতারামন

নয়াদিল্লি, ৩ অক্টোবর (আইএএনএস): পশ্চিম এশিয়ার সঙ্কটকে ঘিরে বিশ্বজুড়ে অনিশ্চয়তা তৈরি হলেও ভারত সফলভাবে এই অস্থিরতা মোকাবিলা করেছে…

ByByNews Desk Oct 3, 2026

ভালো র‍্যাঙ্কিংয়ের পরই লাইসেন্স বাতিল, প্রশ্নের মুখে ইপিএফও

কলকাতা, 03 অক্টোবর (হি.স.) : জুট মিলগুলির পিএফ ট্রাস্টের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। বিশেষ…

ByByNews Desk Oct 3, 2026

বিশ্বজুড়ে এআই ঝুঁকির মধ্যেও শক্তিশালী অবস্থানে ভারত: আরবিআই গভর্নর

নয়াদিল্লি, ৩ অক্টোবর (আইএএনএস): উন্নত অর্থনীতির দেশগুলিতে কৃত্রিম বুদ্ধিমত্তা-সম্পর্কিত অতিমূল্যায়িত সম্পদের দরপতন হলে ভারত উপকৃত হতে পারে। এর…

ByByNews Desk Oct 3, 2026
Scroll to Top