News Flash

  • Home
  • প্রধান খবর
  • ভারতের মহাকাশ ক্ষেত্রের অগ্রগতি অসাধারণ : রাষ্ট্রপতি
Image

ভারতের মহাকাশ ক্ষেত্রের অগ্রগতি অসাধারণ : রাষ্ট্রপতি

নয়াদিল্লি, ২৩ আগস্ট (হি.স.): ভারতের মহাকাশ ক্ষেত্রের অগ্রগতি অসাধারণ, সীমিত সম্পদেই চিত্তাকর্ষক প্রাপ্তি হয়েছে ভারতের। বললেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। রাষ্ট্রপতির কথায়, “ভারতের মহাকাশ ক্ষেতের অগ্রগতি অসাধারণ। সীমিত সম্পদ-সহ সফলভাবে সম্পন্ন মঙ্গল অভিযান হোক অথবা একসঙ্গে শতাধিক স্যাটেলাইটের সফল উৎক্ষেপণ হোক, আমরা অনেক চিত্তাকর্ষক প্রাপ্তি অর্জন করেছি।” চন্দ্রযান-৩-এর সাফল্য এবং চাঁদের দক্ষিণ মেরুতে প্রথম দেশ হিসেবে ভারতের পদার্পণ-এর দিনটিকে স্মরণীয় করে রাখতে শুক্রবার প্রথম জাতীয় মহাকাশ দিবস পালন করা হয়। মূল অনুষ্ঠানটি হয় দিল্লির ভারত মণ্ডপমে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু মূল অনুষ্ঠানের সূচনা করেন। এই অনুষ্ঠানে রাষ্ট্রপতি বলেছেন, মহাকাশ ক্ষেত্রে ইসরো উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। রাষ্ট্রপতি বলেছেন, ইসরো ভারতের মহাকাশ স্টেশন স্থাপনের দিকে এগোচ্ছে। আমি গগনযান মিশনের জন্যও অধীর আগ্রহে অপেক্ষা করছি, যা ভারতীয় মহাকাশ দলকে মহাকাশে নিয়ে যাবে। আমি নিশ্চিত, এই সমস্ত মিশনগুলি এমন ফলাফল দেবে যা দেশকে সামাজিক, অর্থনৈতিক এবং বৈজ্ঞানিকভাবে উপকৃত করবে। রাষ্ট্রপতির কথায়, “আমাদের নিষ্ঠাবান বিজ্ঞানীরা ন্যূনতম সম্পদ ব্যবহার করে ভারতের স্পেস প্রোগ্রামকে বিশ্বের সেরা স্পেস প্রোগ্রামগুলির মধ্যে একটি করে তুলেছেন। এ জন্য তাঁরা প্রশংসার দাবিদার। আমার পূর্ণ আস্থা আছে, আমাদের দেশে মহাকাশ বিজ্ঞানের ক্ষেত্রে ক্রমাগত অগ্রগতি হবে এবং আমরা শ্রেষ্ঠত্বের নতুন মান স্থাপন করতে থাকব।”

Releated Posts

জি২০-তে ভারতের অগ্রাধিকারে ইরান, বাণিজ্যিক উত্তেজনা ও জ্বালানি নিরাপত্তা

অ্যাশভিল, ৩১ আগস্ট (আইএএনএস): জ্বালানি নিরাপত্তা, ক্রমবর্ধমান বাণিজ্যিক উত্তেজনা এবং ইরানের উপর অর্থনৈতিক চাপ বাড়াতে ওয়াশিংটনের উদ্যোগ—সোমবার থেকে…

ByByNews Desk Aug 31, 2026

উজবেক প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকের গুরুত্বপূর্ণ ফলাফল তুলে ধরলেন প্রধানমন্ত্রী মোদি

তাসখন্দ, ৩০ আগস্ট (আইএএনএস): উজবেকিস্তানের প্রেসিডেন্ট শাভকাত মির্জিয়োয়েভের সঙ্গে তাসখন্দে অনুষ্ঠিত বৈঠকের গুরুত্বপূর্ণ ফলাফলগুলি রবিবার তুলে ধরলেন প্রধানমন্ত্রী…

ByByNews Desk Aug 30, 2026

ভারত-উজবেকিস্তান সম্পর্ক উন্নীত হয়ে ‘সমন্বিত কৌশলগত অংশীদারিত্ব’: প্রধানমন্ত্রী মোদি

তাসখন্দ, ৩০ আগস্ট (আইএএনএস): ভারত ও উজবেকিস্তানের দ্বিপাক্ষিক সম্পর্ককে ‘সমন্বিত কৌশলগত অংশীদারিত্ব’-এর পর্যায়ে উন্নীত করার ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী…

ByByNews Desk Aug 30, 2026

‘মহানায়ক’ উত্তম কুমার থেকে নারী ক্ষমতায়ন—‘মন কি বাত’-এ নানা সাফল্যের কথা তুলে ধরলেন মোদি

নয়াদিল্লি, ৩০ আগস্ট (আইএএনএস): বাংলার কিংবদন্তি অভিনেতা উত্তম কুমারের জন্মশতবর্ষে তাঁকে শ্রদ্ধা জানানো থেকে শুরু করে নারী ক্ষমতায়ন,…

ByByNews Desk Aug 30, 2026
Scroll to Top