News Flash

  • Home
  • প্রধান খবর
  • জন্মাষ্টমী উপলক্ষ্যে সোমবার কম ছুটবে মেট্রো, সংখ্যা কমলেও সময় অপরিবর্তিত
Image

জন্মাষ্টমী উপলক্ষ্যে সোমবার কম ছুটবে মেট্রো, সংখ্যা কমলেও সময় অপরিবর্তিত

কলকাতা, ২৩ আগস্ট (হি.স.): জন্মাষ্টমী উপলক্ষ্যে আগামী সোমবার, ২৬ আগস্ট কম ছুটবে কলকাতা মেট্রো। দক্ষিণেশ্বর-কবি সুভাষ লাইনে স্বাভাবিকের চেয়ে ৫৪টি মেট্রো কম চলবে সোমবার। এছাড়াও, হাওড়া ময়দান-এসপ্ল্যানেড এবং সল্টলেক সেক্টর ফাইভ-শিয়ালদহ লাইনেও ওই দিন মেট্রোর সংখ্যা কম করা হয়েছে। কলকাতা মেট্রোর তরফে জানানো হয়েছে, জন্মাষ্টমী উপলক্ষ্যে দক্ষিণেশ্বর-কবি সুভাষ লাইনে আপ-ডাউন মিলিয়ে ২৩৪টি মেট্রো চালানো হবে। তবে মেট্রোর সংখ্যা কমলেও প্রথম এবং শেষ মেট্রোর সময় অপরিবর্তিত রাখা হয়েছে। ওই দিন দমদম থেকে কবি সুভাষগামী এবং কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বরগামী প্রথম মেট্রো ছাড়বে সকাল ৬টা ৫০ মিনিটে। দমদম থেকে দক্ষিণেশ্বরের প্রথম মেট্রো ছাড়বে ৬টা ৫৫ মিনিটে। দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষের মেট্রো ছাড়বে সকাল ৭টায়। কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বরের শেষ মেট্রো ছাড়বে রাত সাড়ে ৯টায়। দমদমের শেষ মেট্রো ছাড়বে ৯টা ৪০ মিনিটে। দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষগামী শেষ মেট্রো ৯টা ২৮ মিনিটে এবং দমদম থেকে কবি সুভাষের শেষ মেট্রো ৯টা ৪০ মিনিটে ছাড়বে। কবি সুভাষ এবং দমদমের মধ্যে রাতের বিশেষ মেট্রো চলবে ১০টা ৪০ মিনিটে।শিয়ালদহ-সেক্টর ফাইভ লাইনে সোমবার আপ-ডাউন মিলিয়ে ৯০টি মেট্রো ওই লাইনে চলবে। এ ক্ষেত্রেও প্রথম এবং শেষ মেট্রোর সময় অপরিবর্তিত। হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড পর্যন্ত লাইনে সোমবার আপ-ডাউন মিলিয়ে ১২২টি মেট্রো চালানো হবে। প্রথম এবং শেষ মেট্রোর সময় অপরিবর্তিত রাখা হয়েছে এ ক্ষেত্রেও।

Releated Posts

ওডিশার উন্নয়নে মুখ্যমন্ত্রী মোহন মাজির ভূয়সী প্রশংসা মোদির, তুলে ধরলেন ‘পূর্বোদয়’-এর রূপরেখা

ভুবনেশ্বর, ২০ জুন (আইএএনএস): ওডিশায় বিজেপি সরকারের এক বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শনিবার রাজ্যের…

ByByNews Desk Jun 20, 2026

আন্তর্জাতিক যোগ দিবসের আগে বিশ্বের বিভিন্ন দেশে ভারতীয় মিশনের যোগাভ্যাস আয়োজন

কুয়েত সিটি, ২০ জুন (আইএএনএস): ১২তম আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে বিশ্বের বিভিন্ন দেশে অবস্থিত ভারতীয় দূতাবাস ও কূটনৈতিক…

ByByNews Desk Jun 20, 2026

নিট পরীক্ষার্থীর পরীক্ষাকেন্দ্র নাগপুরের বদলে আবুধাবিতে, এনটিএ-কে তীব্র আক্রমণ রাহুল গান্ধীর

নয়াদিল্লি, ২০ জুন (আইএএনএস): নিট পুনঃপরীক্ষার ঠিক একদিন আগে এক পরীক্ষার্থীর অ্যাডমিট কার্ডে নাগপুরের পরিবর্তে সংযুক্ত আরব আমিরশাহির…

ByByNews Desk Jun 20, 2026

কলহাপুরে অম্বাবাই (মহালক্ষ্মী) মন্দির উন্নয়ন প্রকল্পের সূচনা করলেন অমিত শাহ

কলহাপুর, ২০ জুন (আইএএনএস): কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও সমবায়মন্ত্রী অমিত শাহ শনিবার মহারাষ্ট্রের কলহাপুরে ১,৪৪৫.৯৭ কোটি টাকার উচ্চাভিলাষী শ্রী…

ByByNews Desk Jun 20, 2026
Scroll to Top