নয়াদিল্লি, ২৩ আগস্ট (হি.স.): সমগ্র দেশবাসীকে প্রথম জাতীয় মহাকাশ দিবসের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ২৩ আগস্ট, শুক্রবার জাতীয় মহাকাশ দিবসে প্রধানমন্ত্রী মোদী জানিয়েছেন, “মহাকাশ ক্ষেত্রে আমাদের সরকার ধারাবাহিক সিদ্ধান্ত নিয়েছে এবং আমরা ভবিষ্যতেও মহাকাশ ক্ষেত্রে আরও অনেক কিছু করবো।”চন্দ্রযান-৩-এর চাঁদে অবতরণের বর্ষপূর্তি হিসেবে ২৩ আগস্ট, শুক্রবার দেশজুড়ে প্রথম জাতীয় মহাকাশ দিবস উদযাপন হচ্ছে। শুক্রবার সকালে এক্স মাধ্যমে প্রধানমন্ত্রী মোদী লিখেছেন, “প্রথম জাতীয় মহাকাশ দিবসে সবাইকে শুভেচ্ছা। মহাকাশ ক্ষেত্রে আমাদের দেশের কৃতিত্ব আমরা অত্যন্ত গর্বের সঙ্গে স্মরণ করছি। এটি আমাদের মহাকাশ বিজ্ঞানীদের অবদানের প্রশংসা করারও একটি দিন।”

ভবিষ্যতে মহাকাশ ক্ষেত্রে আরও অনেক কিছু করবো, বার্তা প্রধানমন্ত্রীর
Releated Posts
কলকাতা বিমানবন্দরের বাইরে অস্ত্রসহ ব্যক্তি আটক, বাংলার নিরাপত্তা নিয়ে প্রশ্ন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের
কলকাতা, ২০ জুন (আইএএনএস): কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরের বাইরে অস্ত্রসহ এক ব্যক্তিকে আটক করার ঘটনাকে কেন্দ্র…
গুজরাটে ১৭.৩৯ লক্ষ টাকার হাইব্রিড গাঁজা উদ্ধার, গ্রেফতার ১
সুরাট, ২০ জুন (আইএএনএস): গুজরাটের সুরাট শহরে মাদক পাচার বিরোধী অভিযানে বড় সাফল্য পেল পুলিশ। সুরাট সিটি পুলিশের…
মাতা খীর ভবানী মেলায় যোগ দিতে জম্মু থেকে কাশ্মীরের উদ্দেশে রওনা ৯,০০০-এর বেশি কাশ্মীরি পণ্ডিত
জম্মু, ২০ জুন (আইএএনএস): বার্ষিক মাতা খীর ভবানী মেলায় অংশ নিতে শনিবার জম্মু শহর থেকে ৯,০০০-এরও বেশি তীর্থযাত্রী,…
এসসি ও ওবিসি শিক্ষার্থীদের বৃত্তির আবেদনে আর লাগবে না ডোমিসাইল সার্টিফিকেট: কেন্দ্র
নয়াদিল্লি, ১৯ জুন (আইএএনএস): তফসিলি জাতি (এসসি) এবং অনগ্রসর শ্রেণির (ওবিসি) শিক্ষার্থীদের জন্য বৃত্তি প্রকল্পে আবেদনের ক্ষেত্রে ডোমিসাইল…


















