News Flash

  • Home
  • দিনের খবর
  • ভারী বৃষ্টিতে অবরুদ্ধ বদ্রীনাথ হাইওয়ে, রুদ্রপ্রয়াগে মৃত্যু ৪ নেপালি নাগরিকের
Image

ভারী বৃষ্টিতে অবরুদ্ধ বদ্রীনাথ হাইওয়ে, রুদ্রপ্রয়াগে মৃত্যু ৪ নেপালি নাগরিকের

দেহরাদূন, ২৩ আগস্ট (হি.স.): প্রবল বৃষ্টিতে আবারও দুর্যোগ দেবভূমি উত্তরাখণ্ডে। প্রবল বৃষ্টির জেরে অবরুদ্ধ হয়ে পড়ল বদ্রীনাথ জাতীয় সড়ক। চামোলি পুলিশ জানিয়েছে, প্রবল বৃষ্টির পর, নন্দপ্রয়াগ, ছিঙ্কা, গুলাবকোটি, পাগলনালা এবং কাঞ্চনালা (বদ্রীনাথ)-র কাছে ধ্বংসাবশেষের কারণে বদ্রীনাথ জাতীয় সড়ক অবরুদ্ধ হয়ে পড়েছে।ভারী বৃষ্টির কারণে রুদ্রপ্রয়াগে ভূমিধসের পর কাঁদামাটির নীচে চাপা পড়ে মৃত্যু হয়েছে ৪ জনের। নিহতরা সবাই নেপালি নাগরিক। ইন্সপেক্টর কর্ণ সিং-এর নেতৃত্বে এসডিআরএফ দল প্রায় ২ কিলোমিটার হেঁটে গিয়েছিলেন, তাঁদের বাঁচানোর জন্য। বৃহস্পতিবার রাত ১টা ২০ মিনিটে ফান্টা হেলিপ্যাডের কাছে খাট গাদেরার কাছে ধ্বংসস্তূপে আটকে পড়েন ৪ জন। খবর পাওয়া মাত্রই ত্রাণ ও উদ্ধার কাজে উদ্ধারকারী দলকে ঘটনাস্থলে পাঠানো হয়। কিন্তু, ৪ জনকে বাঁচানো যায়নি।এদিকে, দেহরাদূনে অবিরাম বৃষ্টির ফলে প্রাচীন তপকেশ্বর মহাদেব মন্দিরের কাছে তমসা নদী ফুলে ফেঁপে উঠেছে। মন্দিরের আরতির পরে নদীর জলের স্তর বেড়েছে এবং দর্শনার্থীদের দর্শন করার আগে জলস্তর হ্রাস না হওয়া পর্যন্ত অপেক্ষা করার পরামর্শ দেওয়া হয়েছে।

Releated Posts

‘জিরো এফআইআর’ করার অধিকার সম্পর্কে মহিলাদের সচেতন করলেন এনসিডব্লিউ চেয়ারপার্সন বিজয়া রাহাতকর

নয়াদিল্লি, ৩০ আগস্ট (আইএএনএস): কোনও আমলযোগ্য অপরাধের ক্ষেত্রে দেশের যে কোনও থানায় ‘জিরো এফআইআর’ দায়ের করার অধিকার মহিলাদের…

ByByNews Desk Aug 30, 2026

ভারতের সঙ্গে সহযোগিতা আরও বাড়াতে গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক নথি স্বাক্ষর: উজবেক প্রেসিডেন্ট

তাসখন্দ, ৩০ আগস্ট (আইএএনএস): ভারতের সঙ্গে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা আরও জোরদার করতে রবিবার উজবেকিস্তানের প্রেসিডেন্ট শাভকাত মিরজিয়োয়েভ এবং…

ByByNews Desk Aug 30, 2026

দুর্গাপুরে নেহরুর মূর্তি ভাঙার অভিযোগ, ২৪ ঘণ্টার মধ্যে পুনঃস্থাপনের দাবি বঙ্গ কংগ্রেসের

কলকাতা, ৩০ আগস্ট (আইএএনএস): পশ্চিম বর্ধমানের দুর্গাপুরে প্রাক্তন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর মূর্তি ভেঙে ফেলার ঘটনায় তীব্র প্রতিবাদ জানাল…

ByByNews Desk Aug 30, 2026

বাংলায় আন্তঃসীমান্ত কিডনি পাচার চক্রে জড়িত বাংলাদেশি নাগরিক গ্রেফতার

কলকাতা, ৩০ আগস্ট (আইএএনএস): পশ্চিমবঙ্গে আন্তঃসীমান্ত কিডনি পাচার চক্রের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে এক বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করেছে…

ByByNews Desk Aug 30, 2026
Scroll to Top