News Flash

  • Home
  • দিনের খবর
  • সুপ্রিম কোর্টের অনুরোধ সত্ত্বেও পশ্চিমবঙ্গের চিকিৎসকরা কর্ম বিরতিতে অনঢ়
Image

সুপ্রিম কোর্টের অনুরোধ সত্ত্বেও পশ্চিমবঙ্গের চিকিৎসকরা কর্ম বিরতিতে অনঢ়

কলকাতা, ২৩ আগস্ট ।। সুপ্রিম কোর্টের আবেদনের পরিপ্রেক্ষিতে পশ্চিমবঙ্গ ছাড়া সারা দেশের হাসপাতালের চিকিৎসকরা কর্ম বিরতি প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছেন। শুক্রবার পশ্চিমবঙ্গের হাসপাতালে আন্দোলনরত চিকিৎসকরা কাজে ফিরবেন বলে জল্পনা ছিল। কিন্তু তার ব্যতিক্রমী চিত্রই ফুটে উটেছে। কর্মবিরতি চলবে বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন চিকিৎসকরা।

সুপ্রিম কোর্ট আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের মামলার শুনানির পর সারা দেশে কর্মবিরতিতে থাকা চিকিৎসকদের কাজে ফেরার আবেদন জানিয়েছিল। পশ্চিমবঙ্গে এখনও ধর্মঘট চলছে। সব আসামিকে গ্রেপ্তার না করা পর্যন্ত কর্মবিরতি প্রত্যাহার হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন চিকিৎসকরা।

বৃহস্পতিবার রাতে অনুষ্ঠিত সাধারণ সভা শেষে কর্ম বিরতিতে থাকা চিকিৎসকরা এ ঘোষণা দেন। শুক্রবার সিবিআই অফিসে গিয়ে তদন্তের অগ্রগতি সম্পর্কে তথ্য পাওয়ার পর কর্মবিরতির পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন তাঁরা। বর্বরতার শিকার ওই চিকিৎসকের বিচারের দাবিতে গত ৯ আগস্ট সারাদেশে স্বাস্থ্য প্রতিষ্ঠানে চিকিৎসক ও কর্মচারীদের নিরাপত্তার দাবিতে আন্দোলন শুরু হয়।

কলকাতায় আন্দোলনরত চিকিৎসকদের অনেক দাবি মেনে নেওয়া হয়েছে। বুধবার রাতে আরজি কর হাসপাতালের শীর্ষ কর্মকর্তাদের অপসারণের দাবি জানানো হয়। স্বাস্থ্য ভবনের অধ্যক্ষ, পালমোনারি মেডিসিন বিভাগের প্রধান, সুপারিনটেনডেন্ট এবং সহকারী সুপারকে অপসারণ করা হয়েছে। প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকেও পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। আন্দোলনকারীরা বলছেন, বিচারের দাবিতে তারা রাজপথে নেমেছেন এবং দোষীদের শাস্তি না হওয়া পর্যন্ত কাজে ফিরবেন না।

Releated Posts

‘জিরো এফআইআর’ করার অধিকার সম্পর্কে মহিলাদের সচেতন করলেন এনসিডব্লিউ চেয়ারপার্সন বিজয়া রাহাতকর

নয়াদিল্লি, ৩০ আগস্ট (আইএএনএস): কোনও আমলযোগ্য অপরাধের ক্ষেত্রে দেশের যে কোনও থানায় ‘জিরো এফআইআর’ দায়ের করার অধিকার মহিলাদের…

ByByNews Desk Aug 30, 2026

ভারতের সঙ্গে সহযোগিতা আরও বাড়াতে গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক নথি স্বাক্ষর: উজবেক প্রেসিডেন্ট

তাসখন্দ, ৩০ আগস্ট (আইএএনএস): ভারতের সঙ্গে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা আরও জোরদার করতে রবিবার উজবেকিস্তানের প্রেসিডেন্ট শাভকাত মিরজিয়োয়েভ এবং…

ByByNews Desk Aug 30, 2026

দুর্গাপুরে নেহরুর মূর্তি ভাঙার অভিযোগ, ২৪ ঘণ্টার মধ্যে পুনঃস্থাপনের দাবি বঙ্গ কংগ্রেসের

কলকাতা, ৩০ আগস্ট (আইএএনএস): পশ্চিম বর্ধমানের দুর্গাপুরে প্রাক্তন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর মূর্তি ভেঙে ফেলার ঘটনায় তীব্র প্রতিবাদ জানাল…

ByByNews Desk Aug 30, 2026

বাংলায় আন্তঃসীমান্ত কিডনি পাচার চক্রে জড়িত বাংলাদেশি নাগরিক গ্রেফতার

কলকাতা, ৩০ আগস্ট (আইএএনএস): পশ্চিমবঙ্গে আন্তঃসীমান্ত কিডনি পাচার চক্রের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে এক বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করেছে…

ByByNews Desk Aug 30, 2026
Scroll to Top