News Flash

  • Home
  • দিনের খবর
  • বেলুড়ে যুবতীর উপর অ্যাসিড হামলার অভিযোগ, দুষ্কৃতী উধাও, তদন্তে পুলিশ
Image

বেলুড়ে যুবতীর উপর অ্যাসিড হামলার অভিযোগ, দুষ্কৃতী উধাও, তদন্তে পুলিশ

হাওড়া, ২২ আগস্ট (হি.স.): বুধবার রাতে বেলুড়ের জয় বিবি রোডের একটি বাড়িতে অ্যাসিড নিক্ষেপের পর বৃহস্পতিবার সকাল থেকেই এলাকায় তীব্র আতঙ্ক দেখা দেয়। এই ঘটনায় দুষ্কৃতীরা উধাও। তদন্ত শুরু করেছে পুলিশ।

যুবতীর মা জানিয়েছেন,  ১টা নাগাদ তাঁরা যখন গভীর ঘুমে তখন আচমকা তাঁর মেয়ে ‘জ্বলে গেলো জ্বলে গেলো’ বলে চিৎকার করে ওঠেন। আচমকা তিনিও অনুভব করেন তাঁর শরীরেও জ্বলছে। গোটা ঘর ধোঁয়ায় ঢেকে গিয়েছে। তাঁদের সঙ্গে শুয়ে থাকা দুই শিশু কাশছে। ধোঁয়ায় ঘরে থাকা অন্যরাও প্রচণ্ড শ্বাসকষ্ট অনুভব করেন।

এর পরই তাঁরা তড়িঘড়ি উঠে ঘরের দরজা-জানলা খুলে দেন। তাঁদের চিৎকার চেঁচামেচিতে প্রতিবেশীরা ছুটে আসেন। দেখা যায়, তাঁর এক মেয়ে অর্থাৎ ওই যুবতীর শরীর পুড়ে গিয়েছে। তখনই তাঁরা বুঝতে পারেন তরুণীর উপর অ্যাসিড হামলা হয়েছে। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাঁকে উত্তর হাওড়ার টি এল জয়সওয়াল হাসপাতাল ও সেখান থেকে হাওড়া জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। বৃহস্পতিবার সকালে বাঙুর হাসপাতালে স্থানান্তরিত করা হয় তাঁকে।

ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে পুলিশ কর্তারা যুবতীর বাড়ি গিয়ে পরিবারের সদস্য ও তাঁদের প্রতিবেশীদের সঙ্গে কথা বলেন। একই সঙ্গে ঘটনাস্থল থেকে একটি পাত্র উদ্ধার করে। ওই যুবতীর বাড়ির সামনে পুলিশ মোতায়েনও করা হয়েছে।

হাওড়া সিটি পুলিশের ডিসি নর্থ বিশপ সরকার বলেন, ‘‘বাড়ির সামনে থেকে একটি পাত্র উদ্ধার করা হয়েছে। যুবতীর পরিবারের দাবি, ওই পাত্র থেকেই অ্যাসিড ছোঁড়া হয়েছে। আমরা পাত্রটি ফরেনসিকে পাঠিয়ে তদন্ত শুরু করেছি। পরিবারের অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু হয়েছে।’’

Releated Posts

দিশা সালিয়ানের বাবার ৫০০ কোটি টাকার মানহানির নোটিস আদিত্য ঠাকরে ও অনিল দেশমুখকে

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রয়াত দিশা সালিয়ানের বাবা সতীশ সালিয়ান শিবসেনা (ইউবিটি) নেতা আদিত্য ঠাকরে এবং মহারাষ্ট্রের প্রাক্তন…

ByByNews Desk Sep 17, 2026

বিহারের বন্যা পরিস্থিতি পরিদর্শনে শিবরাজ, কেন্দ্রীয় সহায়তার আশ্বাস

পাটনা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারে চলতি বন্যায় ক্ষয়ক্ষতির পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে বুধবার রাজ্যে পৌঁছেছে কেন্দ্রীয় প্রতিনিধি দল।…

ByByNews Desk Sep 16, 2026

হাওড়ায় একাধিক সিপিআই(এম) পার্টি অফিসে ভাঙচুর, বিজেপির বিরুদ্ধে অভিযোগ; দাবি অস্বীকার

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের হাওড়া জেলার বালি এলাকায় মঙ্গলবার গভীর রাতে একাধিক কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়া (মার্কসবাদী)-র…

ByByNews Desk Sep 16, 2026

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কলকাতা অফিস খালি করার দমকলের নোটিস খারিজ হাইকোর্টে

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মধ্য কলকাতার ক্যামাক…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top