News Flash

  • Home
  • ত্রিপুরা
  • শরণার্থী শিবির পরিদর্শনে গেলেন প্রদেশ কংগ্রেস সভাপতি
Image

শরণার্থী শিবির পরিদর্শনে গেলেন প্রদেশ কংগ্রেস সভাপতি

আগরতলা, ২২ আগস্ট: রাজ্যের বন্যা পরিস্থিতিকে জাতীয় বিপর্যয় ঘোষণার দাবি জানালেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা। বৃহস্পতিবার জয়নগর স্থিত ডঃ বি আর আম্বেদকর স্কুলের শরণার্থী শিবির পরিদর্শনকালে এ কথা জানিয়েছেন তিনি।

এদিন প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে শিবিরে কিছু ত্রাণ সামগ্রী তুলে দেওয়া হয়।

এদিন তিনি বলেন, বন্যা দুর্গতদের যথাসম্ভব প্রশাসনের সহায়তা প্রদানের করা হবে। পাশাপাশি তিনি বলেন, রাজ্যের বন্যা পরিস্থিতিকে জাতীয় বিপর্যয় ঘোষণা করে যথাসম্ভব বন্যায় ক্ষতিগ্রস্তদের সাহায্যে রাজ্য সরকার যেন এগিয়ে আসে।

তাছাড়া, বন্যা পরবর্তীতে তাদের ঘর দুয়ার ঠিক করতে আর্থিক সহায়তা প্রদান করারও দাবি রাখেন তিনি।

অপরদিকে তিনি বলেন, ইতিমধ্যেই প্রদেশ কংগ্রেস সভাপতি মল্লিকা অর্জুন খর্গে ও রাহুল গান্ধী তাদের এক্স হ্যান্ডেলে রাজ্যের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।

অপরদিকে কর্পোরেটর জাহ্নবী দাস চৌধুরী জানান, এই স্কুলে মোট ৫০০ মত শরণার্থী আশ্রয় নিয়েছে। তাদের খাবারদাবার থেকে শুরু করে ওষুধ পত্র সব কিছুর ব্যবস্থা প্রশাসন করেছে। পাশাপাশি দলীয় স্তরেও যথাসম্ভব সহায়তা করা হচ্ছে।

Releated Posts

চাকমাঘাটে জনসংযোগ কর্মসূচিতে মন্ত্রী বিকাশ দেববর্মা, সরাসরি শুনলেন গ্রামবাসীদের সমস্যা

আগরতলা, ২০ জুন: গ্রামের মানুষের দোরগোড়ায় পৌঁছে তাঁদের অভাব-অভিযোগ ও দৈনন্দিন সমস্যার কথা সরাসরি জানতে শনিবার দিনভর চাকমাঘাট…

ByByNews Desk Jun 20, 2026

নিট পরীক্ষা: সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে পরীক্ষা গ্রহণের জন্য কিছু বিধিনিষেধ আরোপ

আগরতলা, ২০ জুন : আগামী ২১ জুন, ২০২৬ পশ্চিম ত্রিপুরা জেলার ৯টি পরীক্ষা কেন্দ্রে নিট (ন্যাশনাল এলিজিবিলিটি কাম…

ByByNews Desk Jun 20, 2026

বিলোনিয়ায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কলেজ ছাত্র সংসদের উদ্যোগে রক্তদান শিবির, স্বেচ্ছায় রক্তদান ৪১ জনের

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২১ জুন: “রক্তদান জীবনদান” এই বার্তাকে সামনে রেখে বিলোনিয়া ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কলেজের ছাত্র সংসদের উদ্যোগে শনিবার এক…

ByByNews Desk Jun 20, 2026

সাব্রুম রেলস্টেশনগামী যাত্রীদের দুর্ভোগ, আলো ও নিরাপত্তার দাবিতে সরব স্থানীয়রা

আগরতলা, ২০ জুন: সাব্রুম রেলস্টেশনে যাতায়াতকারী নিত্যযাত্রী ও যানবাহন চালকদের দীর্ঘদিনের ভোগান্তিকে কেন্দ্র করে ক্ষোভ বাড়ছে স্থানীয় মহলে।…

ByByNews Desk Jun 20, 2026
Scroll to Top