News Flash

  • Home
  • মুখ্য খবর
  • গোমতি জেলায় বন্যা পরিস্থিতি, আধিকারিক রাভেল হেমেন্দ্র কুমারকে দায়িত্ব দেওয়া হয়েছে জেলা শাসক হিসেবে
Image

গোমতি জেলায় বন্যা পরিস্থিতি, আধিকারিক রাভেল হেমেন্দ্র কুমারকে দায়িত্ব দেওয়া হয়েছে জেলা শাসক হিসেবে

আগরতলা, ২২ আগস্ট: নাগরিকদের সুরক্ষা এবং ত্রাণ বিতরণে সর্বাধিক গুরুত্ব দিয়ে কাজ করে চলেছে রাজ্য সরকার। তাই রাভেল হেমেন্দ্র কুমার, স্পেশাল সেক্রেটারিকে গোমতী জেলার স্পেশাল জেলা শাসক এবং কালেক্টর হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি, ত্রাণ সামগ্রী বিতরণের জন্য পাঁচ জন টিসিএস অফিসারকে দায়িত্ব দেওয়া হয়েছে।

আজ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোমতী জেলার বিভিন্ন স্থানে বন্যা পরিস্থিতির কথা মাথায় রেখে স্পেশাল জেলা শাসক এবং কালেক্টর হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। ডিএম-এর সম্পূর্ণ ক্ষমতার পাশাপাশি গোমতী জেলার কালেক্টরের দায়িত্ব পালন করবেন।

এছাড়াও, ত্রাণ সামগ্রী বিতরণের জন্য পাঁচ জন টিসিএস অফিসারকে দায়িত্ব দেওয়া হয়েছে।

পাশাপাশি, শিক্ষা দপ্তরের অধিকর্তা এনসি শর্মা এবং পঞ্চায়েতের অর্ধিকতা প্রসুন দে-কে খাদ্য দপ্তরের ত্রাণ সামগ্রী বিতরণে সহায়তা করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

Releated Posts

সরকারি পরিষেবা ও উন্নয়নমূলক প্রকল্প মানুষের দোরগোড়ায় পৌঁছে দেবে ‘সেবা জ্যোতি যাত্রা’: সুশান্ত চৌধুরী

আগরতলা, ৩ অক্টোবর: রাজ্যের মানুষের কাছে সরকারি পরিষেবা, জনকল্যাণমূলক প্রকল্প এবং উন্নয়নমূলক কর্মসূচির সুবিধা আরও সহজে পৌঁছে দেওয়ার…

ByByTaniya Chakraborty Oct 3, 2026

বার কাউন্সিলের জয় গণতন্ত্রের জন্য গুরুত্বপূর্ণ, আগামী দিনের জন্য এখান থেকেই ‘কিকস্টার্ট’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ৩ অক্টোবর: বার কাউন্সিল নির্বাচনে বিজেপি প্যানেলের জয়ে উচ্ছ্বাস প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডা. মানিক সাহা। এই…

ByByReshmi Debnath Oct 3, 2026

পুরসভা নির্বাচনে গণতন্ত্র ও জবাবদিহিমূলক প্রশাসনের দাবি তুলবে সিপিআইএম : জিতেন্দ্র

আগরতলা, ৩ অক্টোবর: আসন্ন পুরসভা নির্বাচনে সামনে রেখে গণতন্ত্র, নাগরিক পরিষেবা এবং জবাবদিহিমূলক প্রশাসনের দাবিকে সামনে রেখে মানুষের…

ByByTaniya Chakraborty Oct 3, 2026

টাকা আদায়ের অভিযোগের তদন্তে গিয়ে মহিলা এসআই আক্রান্ত, গ্রেফতার ৩

তেলিয়ামুড়া, ২ অক্টোবর: গাড়িচালকের কাছ থেকে জোর করে টাকা আদায়ের অভিযোগ এবং কর্তব্যরত এক মহিলা সাব-ইন্সপেক্টরকে ধাক্কা দিয়ে…

ByByReshmi Debnath Oct 2, 2026
Scroll to Top