News Flash

  • Home
  • দিনের খবর
  • আর জি করের চিকিৎসকদের বিক্ষোভ: স্বাস্থ্য ভবনের আশ্বাসে হতাশ, দাবি না মানায় চলবে আন্দোলন
Image

আর জি করের চিকিৎসকদের বিক্ষোভ: স্বাস্থ্য ভবনের আশ্বাসে হতাশ, দাবি না মানায় চলবে আন্দোলন

কলকাতা, ২১ আগস্ট (হি.স.) : আর জি কর মেডিক্যাল কলেজের চিকিৎসকরা গত কয়েকদিন ধরে টানা বিক্ষোভ করছেন। এদিন সেই বিক্ষোভ আরেক ধাপ এগিয়ে সরাসরি স্বাস্থ্য ভবনের সামনে অবস্থান নেন জুনিয়র ডাক্তাররা। হাজার হাজার চিকিৎসক সিজিও কমপ্লেক্স থেকে পদযাত্রা করে স্বাস্থ্য ভবনের সামনে এসে বসে পড়েন। তাঁদের মূল দাবি ছিল, ৯ আগস্ট আর জি কর মেডিক্যাল কলেজে চিকিৎসকের মৃত্যু নিয়ে তাদের ১০ দফা দাবি দ্রুত মেনে নেওয়া হোক।

বুধবার সকাল থেকেই চিকিৎসকদের এই আন্দোলন শুরু হয়। তাঁদের দাবি, যারা ওই ঘটনার সময় আর জি কর মেডিক্যাল কলেজের বিভিন্ন পদে ছিলেন, বিশেষ করে সন্দীপ ঘোষ, তাঁদের অপসারণ সহ একাধিক বিষয় নিয়ে স্বাস্থ্য দফতরকে ১ ঘণ্টার মধ্যে সিদ্ধান্ত নিতে হবে। কিন্তু, এক ঘণ্টা কেটে যাওয়ার পরও তাঁদের দাবি মানা হয়নি। স্বাস্থ্য ভবনের অভ্যন্তরে কর্তাদের সাথে প্রতিনিধিদের বৈঠক হলেও, তা থেকে কোনও সমাধান বের হয়নি।

বৈঠক শেষে বাইরে বেরিয়ে আসা প্রতিনিধিরা বলেন, “আমরা কথা বলে বুঝলাম, প্রশাসন ইস্যুটি দীর্ঘায়িত করার চেষ্টা করছে। স্বাস্থ্য ভবনও অসহায় বলে মনে হচ্ছে। আমাদের বলা হল, ‘দেখছি, দেখব।’ কিন্তু আমাদের দাবি নিয়ে সুনির্দিষ্ট কোনও আশ্বাস পাওয়া যায়নি।” এই পরিস্থিতিতে চিকিৎসকরা জানিয়েছেন, তাঁদের আন্দোলন চলতেই থাকবে যতক্ষণ না তাঁদের দাবিগুলি মেনে নেওয়া হচ্ছে।

Releated Posts

গুজরাতে মাদকবিরোধী যুব অভিযান শুরু, ‘বিকশিত ভারত’ গঠনে তরুণদের শপথের আহ্বান

গান্ধীনগর, ২ আগস্ট (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উদ্যোগে রবিবার দেশজুড়ে শুরু হল ‘ড্রাগ-ফ্রি ইউথ ফর বিকশিত ভারত প্লেজ…

ByByNews Desk Aug 2, 2026

সীমানা পুনর্নির্ধারণ নিয়ে রাজনৈতিক তরজা, রাহুলের পাশে কংগ্রেস; ‘বংশবাদী রাজনীতি’ কটাক্ষ বিজেপির

নয়াদিল্লি, ২ আগস্ট (আইএএনএস): লোকসভায় বিরোধী দলনেতা রাহুল গান্ধীর সীমানা পুনর্নির্ধারণ (ডিলিমিটেশন) নিয়ে মন্তব্যকে ঘিরে তীব্র রাজনৈতিক বিতর্ক…

ByByNews Desk Aug 2, 2026

আদালতে ধাক্কার পর কর্নাটক বিধান পরিষদের সদস্যপদ ও উপ-সভাপতির পদ থেকে ইস্তফা বিজেপি নেতা এম. কে. প্রণেশের

বেঙ্গালুরু, ২ আগস্ট (আইএএনএস): কর্নাটক হাই কোর্ট ২০২১ সালের বিধান পরিষদ নির্বাচনে তাঁর জয় বাতিল করার পর এবং…

ByByNews Desk Aug 2, 2026

জনস্বার্থে ভারতীয় রেলের পাঁচ গ্রুপ ‘এ’ আধিকারিককে আগাম অবসর, দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’-এর বার্তা

নয়াদিল্লি, ১ অগস্ট (আইএএনএস): সততা নিয়ে সন্দেহ, ভিজিল্যান্স রিপোর্ট, শৃঙ্খলাভঙ্গের ইতিহাস এবং অন্যান্য পরিষেবা সংক্রান্ত নথির ভিত্তিতে জনস্বার্থে…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top