News Flash

  • Home
  • প্রধান খবর
  • বারাসাতের সিরাজ উদ্যানে অগ্নিকাণ্ড: দ্রুত নিয়ন্ত্রণে আনে দমকল
Image

বারাসাতের সিরাজ উদ্যানে অগ্নিকাণ্ড: দ্রুত নিয়ন্ত্রণে আনে দমকল

বারাসাত, ২১ আগস্ট (হি.স.) : বারাসাতের হাতিপুকুর সংলগ্ন সিরাজ উদ্যানে বুধবার সন্ধ্যায় একটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয় ফুটপাতের দোকানদাররা প্রথমে উদ্যানের মূল ফটকের দিকে ধোঁয়া উঠতে দেখতে পান। সঙ্গে সঙ্গে তারা উদ্যান কর্তৃপক্ষকে খবর দেন।

ঘটনার গুরুত্ব বুঝে উদ্যান কর্তৃপক্ষ দ্রুত ইলেকট্রিক্যাল মেন সুইচ নামিয়ে দেয়, তবে এর মধ্যেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। খবর পাওয়ার সাথে সাথে দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে এসে পৌঁছায়। আগুন লাগার সংবাদে হাতিপুকুর সংলগ্ন এলাকার অস্থায়ী দোকানদারদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে, এবং তারা নিজেদের দোকানের সামগ্রী দ্রুত সরিয়ে নেন।

বারাসাত থানার পুলিশ এবং রাজ্য বিদ্যুৎ পর্ষদের কর্মীরাও দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। কিছুক্ষণের মধ্যেই দমকলের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। যদিও অগ্নিকাণ্ডের সঠিক কারণ এখনও জানা যায়নি, তবে স্থানীয় বাসিন্দারা ধারণা করছেন, এটি সম্ভবত ইলেকট্রিক্যাল শর্ট সার্কিট থেকে ঘটেছে।এ ঘটনায় হতাহতের কোনও খবর পাওয়া যায়নি, তবে উদ্যানের ফটকের সামান্য ক্ষতি হয়েছে বলে জানা গিয়েছে।

Releated Posts

বিশ্ব অস্থিরতার মধ্যেও ভারতের অর্থনৈতিক ভিত্তি অটুট: নির্মলা সীতারামন

নয়াদিল্লি, ৩ অক্টোবর (আইএএনএস): পশ্চিম এশিয়ার সঙ্কটকে ঘিরে বিশ্বজুড়ে অনিশ্চয়তা তৈরি হলেও ভারত সফলভাবে এই অস্থিরতা মোকাবিলা করেছে…

ByByNews Desk Oct 3, 2026

ভালো র‍্যাঙ্কিংয়ের পরই লাইসেন্স বাতিল, প্রশ্নের মুখে ইপিএফও

কলকাতা, 03 অক্টোবর (হি.স.) : জুট মিলগুলির পিএফ ট্রাস্টের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। বিশেষ…

ByByNews Desk Oct 3, 2026

বিশ্বজুড়ে এআই ঝুঁকির মধ্যেও শক্তিশালী অবস্থানে ভারত: আরবিআই গভর্নর

নয়াদিল্লি, ৩ অক্টোবর (আইএএনএস): উন্নত অর্থনীতির দেশগুলিতে কৃত্রিম বুদ্ধিমত্তা-সম্পর্কিত অতিমূল্যায়িত সম্পদের দরপতন হলে ভারত উপকৃত হতে পারে। এর…

ByByNews Desk Oct 3, 2026

ফর্ম-৭ আবেদন নিয়ে এফআইআর প্রত্যাহারের দাবি, কর্ণাটকের ডিজিপি-আইজিপি-র দ্বারস্থ বিজেপি

বেঙ্গালুরু, ৩ অক্টোবর (আইএএনএস): ভোটার তালিকায় নাম সংক্রান্ত আপত্তি জানাতে ফর্ম-৭ জমা দেওয়ার অভিযোগে বিজেপি কর্মীদের বিরুদ্ধে দায়ের…

ByByNews Desk Oct 3, 2026
Scroll to Top