News Flash

  • Home
  • দিনের খবর
  • আর জি কর কান্ডে প্রতিবাদ মিছিলে স্কুল পড়ুয়া থেকে গৃহবধূ সকলেই
Image

আর জি কর কান্ডে প্রতিবাদ মিছিলে স্কুল পড়ুয়া থেকে গৃহবধূ সকলেই

ক্যানিং ও বাসন্তী, ২১আগস্ট (হি. স.) : আর জি কর কান্ডের রেশ যেন কিছুতেই কমতে চাইছে না। বরং যত দিন যাচ্ছে ততই গণ আন্দোলন যেন আরও বেশি করে দানা বাঁধছে। দোষীদের গ্রেফতারের দাবিতে প্রতিদিন নতুন নতুন করে প্রতিবাদ মিছিল সংগঠিত হচ্ছে। শহরের পাশাপাশি প্রত্যন্ত গ্রামাঞ্চলেও এই প্রতিবাদ জোরদার চলছে। সকলের একটাই দাবি দোষীদের গ্রেফতার করে উপযুক্ত শাস্তি দিতে হবে। মহিলা চিকিৎসকের নৃশংস মৃত্যুর বিচার চান সকলেই।

বুধবার সকালে ক্যানিংয়ের রায়বাঘিনী হাইস্কুলের পড়ুয়ারা স্কুল বন্ধ করে প্রতিবাদে নামে। এদিন স্কুল থেকে প্রতিবাদ মিছিল শুরু হয়। গোটা ক্যানিং শহরকে প্রদক্ষিণ করে এই মিছিল। স্কুল পড়ুয়ারা পোস্টার, প্ল্যাকার্ড হাতে নিয়ে ‘উই ওয়ান্ট জাস্টিস’ শ্লোগানে মেতে ওঠে। দীর্ঘ প্রায় ছয় কিলোমিটার রাস্তা জুড়ে চলে তাদের এই প্রতিবাদ মিছিল। স্কুলের প্রায় এক হাজার পড়ুয়া এই প্রতিবাদ আন্দোলনে সামিল হয় এদিন। মিছিলে হাটতে গিয়ে অসুস্থও হয়ে পড়ে কয়েকজন ছাত্রী। তাদেরকে ক্যানিং মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু তবুও এই প্রতিবাদ মিছিল বন্ধ হয়নি। একাদশ শ্রেণীর ছাত্রী নিশা দাস, সুপর্ণা ধাড়া বলে, “ নৃশংস ভাবে ডাক্তার দিদিকে খুন করা হয়েছে। এখনও দোষীরা গ্রেফতার হয়নি। রাজ্যের বিভিন্ন প্রান্তে দোষীদের গ্রেফতারের দাবিতে এবং উপযুক্ত শাস্তির দাবিতে প্রতিবাদ, বিক্ষোভ চলছে। আমরাও সেই বিচারের দাবিতে পথে নেমেছি। আমাদের দিদির খুনিদের গ্রেফতার ও উপযুক্ত শাস্তি চাই।”

ক্যানিংয়ের পাশাপাশি এদিন বাসন্তীর পালবাড়ি এলাকার মানুষের উদ্যোগে প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়। সেখানেও প্রায় সাত আটশো সাধারণ মানুষ আর জি কর কান্ডের প্রতিবাদে পথে নেমেছিলেন। এলাকার সাধারণ নারী পুরুষের পাশাপাশি স্কুল পড়ুয়ারাও এই প্রতিবাদ মিছিলে সামিল হন। মিছিলের পাশাপাশি বাসন্তী রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভও চলে বেশ কিছুক্ষন। এছাড়াও এদিন বাসন্তীর সোনাখালি, নতুনহাট সহ বেশ কয়েকটি জায়গায় প্রতিবাদ মিছিলে সামিল হয় নাগরিক সমাজ।

Releated Posts

গুজরাতে মাদকবিরোধী যুব অভিযান শুরু, ‘বিকশিত ভারত’ গঠনে তরুণদের শপথের আহ্বান

গান্ধীনগর, ২ আগস্ট (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উদ্যোগে রবিবার দেশজুড়ে শুরু হল ‘ড্রাগ-ফ্রি ইউথ ফর বিকশিত ভারত প্লেজ…

ByByNews Desk Aug 2, 2026

সীমানা পুনর্নির্ধারণ নিয়ে রাজনৈতিক তরজা, রাহুলের পাশে কংগ্রেস; ‘বংশবাদী রাজনীতি’ কটাক্ষ বিজেপির

নয়াদিল্লি, ২ আগস্ট (আইএএনএস): লোকসভায় বিরোধী দলনেতা রাহুল গান্ধীর সীমানা পুনর্নির্ধারণ (ডিলিমিটেশন) নিয়ে মন্তব্যকে ঘিরে তীব্র রাজনৈতিক বিতর্ক…

ByByNews Desk Aug 2, 2026

আদালতে ধাক্কার পর কর্নাটক বিধান পরিষদের সদস্যপদ ও উপ-সভাপতির পদ থেকে ইস্তফা বিজেপি নেতা এম. কে. প্রণেশের

বেঙ্গালুরু, ২ আগস্ট (আইএএনএস): কর্নাটক হাই কোর্ট ২০২১ সালের বিধান পরিষদ নির্বাচনে তাঁর জয় বাতিল করার পর এবং…

ByByNews Desk Aug 2, 2026

জনস্বার্থে ভারতীয় রেলের পাঁচ গ্রুপ ‘এ’ আধিকারিককে আগাম অবসর, দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’-এর বার্তা

নয়াদিল্লি, ১ অগস্ট (আইএএনএস): সততা নিয়ে সন্দেহ, ভিজিল্যান্স রিপোর্ট, শৃঙ্খলাভঙ্গের ইতিহাস এবং অন্যান্য পরিষেবা সংক্রান্ত নথির ভিত্তিতে জনস্বার্থে…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top