News Flash

  • Home
  • দিনের খবর
  • ইরানে উল্টে গেল যাত্রীবোঝাই বাস; মৃত্যু ৩৫ জন পাক নাগরিকের, আহত বহু
Image

ইরানে উল্টে গেল যাত্রীবোঝাই বাস; মৃত্যু ৩৫ জন পাক নাগরিকের, আহত বহু

তেহরান, ২১ আগস্ট (হি.স.): ইরানে একটি যাত্রীবাহী বাস উল্টে মৃত্যু হল অন্তত ৩৫ জন পাকিস্তানি নাগরিকের। পাশাপাশি গুরুতর আহত হয়েছেন অনেক যাত্রী। বর্তমানে তাঁরা হাসপাতালে চিকিৎসাধীন। মঙ্গলবার রাতে মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটেছে ইরানের ইয়াজদ প্রদেশে। ৫১ জন পাকিস্তানি তীর্থযাত্রী ইরাকে একটি ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন। কিন্তু ইরানের ইয়াজদ প্রদেশের ‘দেহশির-টাফ্ট’ চেক পয়েন্টের কাছে আসতে আচমকাই বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এমনকি ওই বাসটিতে আগুনও লেগে যায় বলে খবর।ইরানের ক্রাইসিস ম্যানেজমেন্টের প্রধান আলি মালেক জাদেক জানিয়েছেন, দুর্ঘটনার পরই গুরুতর আহত যাত্রীদের উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়। আপাতত সেখানেই তাঁরা চিকিৎসাধীন। অন্যদিকে, এই দুর্ঘটনার খবর প্রকাশ্যে আসার পরই পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী এবং বিদেশমন্ত্রী ইসহাক ডার শোকপ্রকাশ করেছেন। তিনি তাঁর এক্স হ্যান্ডলে লিখেছেন, “দুর্ঘটনায় মৃতদের পরিবারের প্রতি আমার গভীর সমবেদনা রইল। যাঁরা আহত হয়েছেন তাঁরা দ্রুত সুস্থ হয়ে উঠুক।”

Releated Posts

দিশা সালিয়ানের বাবার ৫০০ কোটি টাকার মানহানির নোটিস আদিত্য ঠাকরে ও অনিল দেশমুখকে

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রয়াত দিশা সালিয়ানের বাবা সতীশ সালিয়ান শিবসেনা (ইউবিটি) নেতা আদিত্য ঠাকরে এবং মহারাষ্ট্রের প্রাক্তন…

ByByNews Desk Sep 17, 2026

বিহারের বন্যা পরিস্থিতি পরিদর্শনে শিবরাজ, কেন্দ্রীয় সহায়তার আশ্বাস

পাটনা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারে চলতি বন্যায় ক্ষয়ক্ষতির পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে বুধবার রাজ্যে পৌঁছেছে কেন্দ্রীয় প্রতিনিধি দল।…

ByByNews Desk Sep 16, 2026

হাওড়ায় একাধিক সিপিআই(এম) পার্টি অফিসে ভাঙচুর, বিজেপির বিরুদ্ধে অভিযোগ; দাবি অস্বীকার

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের হাওড়া জেলার বালি এলাকায় মঙ্গলবার গভীর রাতে একাধিক কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়া (মার্কসবাদী)-র…

ByByNews Desk Sep 16, 2026

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কলকাতা অফিস খালি করার দমকলের নোটিস খারিজ হাইকোর্টে

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মধ্য কলকাতার ক্যামাক…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top