News Flash

  • Home
  • দিনের খবর
  • ভারত বনধকে ঘিরে অশান্ত পাটনা, আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করলো পুলিশ
Image

ভারত বনধকে ঘিরে অশান্ত পাটনা, আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করলো পুলিশ

পাটনা, ২১ আগস্ট (হি.স.): তফসিলি জাতি এবং জনজাতিদের সংরক্ষণ নিয়ে সাম্প্রতিক সময়ে সুপ্রিম কোর্টের নির্দেশ বাতিলের প্রতিবাদে পথে নেমেছেন দলিত, আদিবাসীরা। বুধবার ভারত বনধের ডাক দিয়েছে ‘ন্যাশনাল কনফেডারেশন অফ দলিত অ্যান্ড আদিবাসী সংস্থা (এনএসিডিএওআর)। এই ভারত বনধকে ঘিরে বুধবার উত্তাল হয়ে উঠল পাটনা। আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করে পুলিশ। পাটনার রাস্তায় এদিন সকাল থেকেই চলছিল ভারত বনধ। রাস্তা অবরোধ করা হয়। ক্রমেই শান্তিপূর্ণ কর্মসূচি অশান্ত হয়ে ওঠে। পাটনার ডেপুটি পুলিশ সুপার অশোক কুমার সিং বলেছেন, “শান্তিপূর্ণ প্রতিবাদ কর্মসূচি ছিল, তাঁদের হাতে আইন-শৃঙ্খলা ছিল, সাধারণ মানুষ যাতায়াত করতে পারেনি এবং আমরা তাঁদের (আন্দোলনকারীদের) বোঝানোর চেষ্টা করেছি। কিন্তু তাঁরা বুঝতে চায়নি। তাঁদের হটাতে আমাদের মৃদু শক্তি প্রয়োগ করতে হয়েছিল।”

Releated Posts

বালাঘাটে ৩০-এর বেশি আদিবাসী শিশুর মৃত্যু নিয়ে সরব রাহুল গান্ধী, মধ্যপ্রদেশ সরকারের সমালোচনা

নয়াদিল্লি/ভোপাল, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): মধ্যপ্রদেশের বালাঘাট জেলায় ৩০-এর বেশি আদিবাসী শিশুর মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করলেন লোকসভার…

ByByNews Desk Sep 17, 2026

অসমে বন্যাদুর্গতদের জন্য বাড়তি ত্রাণের দাবিতে অনশনে অখিল গগৈ

গুয়াহাটি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): অসমের সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলির জন্য বাড়তি ক্ষতিপূরণ ও ত্রাণের দাবিতে বৃহস্পতিবার একদিনের অনশন…

ByByNews Desk Sep 17, 2026

টাটা সন্সের চেয়ারম্যান পদে চন্দ্রশেখরনকে পুনর্নিয়োগের প্রস্তাব ‘অবৈধ’: টাটা ট্রাস্টস

মুম্বই, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): টাটা সন্সের চেয়ারম্যান হিসেবে এন. চন্দ্রশেখরনকে পুনর্নিয়োগের জন্য পরিচালন পর্ষদের প্রস্তাবকে ‘অবৈধ’ বলে দাবি…

ByByNews Desk Sep 17, 2026

শ্রীরামপুরে মমতার সভায় হাইকোর্টের শর্তসাপেক্ষ অনুমতি, সর্বাধিক ১,০০০ জনের জমায়েত

কলকাতা, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের শ্রীরামপুরে তৃণমূল কংগ্রেসের সভা করার অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। তবে শর্তসাপেক্ষে এই অনুমতি…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top