News Flash

  • Home
  • মুখ্য খবর
  • মহিলাদের সুরক্ষা আমাদের অন্যতম অগ্রাধিকার, রাখী বন্ধন অনুষ্ঠানে বললেন সাংসদ বিপ্লব কুমার দেব
Image

মহিলাদের সুরক্ষা আমাদের অন্যতম অগ্রাধিকার, রাখী বন্ধন অনুষ্ঠানে বললেন সাংসদ বিপ্লব কুমার দেব

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ আগস্ট:
প্রত্যেক বছরের মত এবারও রাখি বন্ধনের বিশেষ দিনটিতে, বোনেদের থেকে রাখি পড়লেন সাংসদ তথা ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব।  রাজ্যের বিভিন্ন প্রান্তে থেকে প্রায় দুই শতাধিক মহিলারা ধলেশ্বরস্থিত বাড়িতে গিয়ে এদিন শ্রী দেবকে রাখি পড়ান।

বিপ্লব কুমার দেব বলেন, রাখি বন্ধন মানেই ভাইয়ের কল্যাণে বোনের মঙ্গল প্রার্থনা। এই স্নেহ ও বড়দের আশীর্বাদ সর্বদাই সমস্ত প্রতিকূলতা ও অশুভ আঁধারকে কাটিয়ে আরও দৃঢ়তার সাথে এগিয়ে যেতে উজ্জীবিত করে। প্রসঙ্গ টেনে তিনি রাখি বন্ধন সূচনার ক্ষেত্রে রবীন্দ্র নাথ ঠাকুরের ভূমিকার বিষয়েও আলোকপাত করেন।

তিনি আরও বলেন, মহিলাদের সুরক্ষা আমাদের অন্যতম অগ্রাধিকার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে মহিলাদের সমাজের মূল স্রোতের সাথে মিলিয়ে চলার উপযোগী করে তুলতে সংরক্ষণ ব্যবস্থা লাগু করেন। ত্রিপরাতেও এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এদিন, টিআরপিসির চেয়ারম্যান পাতাল কন্যা জমাতিয়া, মহিলা মোর্চার সভানেত্রী মিমি মজুমদার, কর্পোরেটগন সহ আরও অনেকে উপস্থিত থেকে এই রাখী বন্ধন অনুষ্ঠানে অংশ গ্রহন করেছেন।

Releated Posts

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কর্তৃক উদ্বোধন করা নেশামুক্ত যুব বিকশিত ভারত সংকল্প অভিযান এর ভার্চুয়াল সূচনা অনুষ্ঠানে অংশ নিলেন রাজ্যপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ আগস্ট: আজ সকালে ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের কনফারেন্স হলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দ্বারা…

ByByReshmi Debnath Aug 2, 2026

ড. বি.আর. আম্বেদকর স্মৃতি ছাত্রী নিবাসে খাবার আত্মসাতের অভিযোগ, তিন রাঁধুনিকে  আটক করে বিক্ষোভ ছাত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ আগস্ট: আগরতলার জগন্নাথ বাড়ি সংলগ্ন ড. বি.আর. আম্বেদকর স্মৃতি ছাত্রী নিবাসে ছাত্রীদের জন্য বরাদ্দ…

ByByReshmi Debnath Aug 2, 2026

সিপিআইএম ধর্মীয় বিভাজনের রাজনীতি করছে, অভিযোগ বিজেপির

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ আগস্ট:  গত কয়েকদিন ধরে সিপিআইএমের একাংশ নেতৃত্ব বিতর্কিত মন্তব্যের মাধ্যমে ধর্মীয় অস্থিরতা তৈরির চেষ্টা…

ByByReshmi Debnath Aug 2, 2026

রাজনীতি থেকে সরে শিক্ষকতায় প্রত্যাবর্তন, এমবিবি স্কুলে যোগ দিলেন প্রাক্তন সাংসদ রেবতী ত্রিপুরা

আগরতলা, ২ আগস্ট: সক্রিয় রাজনৈতিক জীবন থেকে সরে এসে আবারও শিক্ষকতার পেশায় ফিরলেন রাজ্যের প্রাক্তন সাংসদ রেবতী ত্রিপুরা।…

ByByReshmi Debnath Aug 2, 2026
Scroll to Top