News Flash

  • Home
  • মুখ্য খবর
  • পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় বিধিনিষেধ উঠেছে, ট্যুরিস্ট ভিসায় বাংলাদেশী নাগরিকরা ভারতে আসতে শুরু করেছেন
Image

পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় বিধিনিষেধ উঠেছে, ট্যুরিস্ট ভিসায় বাংলাদেশী নাগরিকরা ভারতে আসতে শুরু করেছেন

আগরতলা, ১৯ আগস্ট : শেখ হাসিনার পতনের পর বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকারের তত্বাবধানে অস্থিরতা এখন অনেকটাই স্বাভাবিক হয়েছে। ফলে, দীর্ঘদিন স্থগিত থাকার পর ট্যুরিস্ট ভিসায় আবারও বাংলাদেশী নাগরিকরা ভারতে আসতে শুরু করেছেন। গতকাল থেকে ত্রিপুরায় আগরতলা স্থল বন্দর দিয়ে প্রচুর বাংলাদেশী নাগরিক ট্যুরিস্ট ভিসায় ভারতে এসেছেন।

প্রসঙ্গত, কোটা আন্দোলন ঘিরে উত্তাল হয়ে উঠেছিল বাংলাদেশ। ওই আন্দোলনে প্রচুর ছাত্রছাত্রী প্রাণ হারিয়েছিলেন। তখনই বাংলাদেশে পাঠরত ভারতের শিক্ষার্থীদের ফেরত আনা হয়েছিল। অবশ্য, শেখ হাসিনার সরকারের পতনের মধ্য দিয়ে ওই আন্দোলন থামলেও দেশে নির্বিচারে অত্যাচার চলেছে বহুদিন। গত ৫ আগস্ট প্রধানমন্ত্রী পদে ইস্তফা দিয়ে বাংলাদেশ ছেড়েছেন শেখ হাসিনা। এরপর থেকে বহু মানুষ খুন হয়েছেন। তখন থেকেই বাংলাদেশ সরকার কেবলমাত্র মেডিক্যাল ভিসা এবং বিশেষ প্রয়োজন ছাড়া অন্য সমস্ত ভিসায় যাতায়াতে বিধিনিষেধ আরোপ করেছিল।

ড. ইউনিসের নেতৃত্বে বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার গঠন হওয়ার পর থেকে বাংলাদেশে পরিস্থিতি স্বাভাবিক হয়েছে। ফলে, মেডিক্যাল ভিসা ছাড়াও ট্যুরিস্ট ভিসায় যাতায়াতে বিধিনিষেধ তুলে দেওয়া হয়েছে বলে সূত্রের খবর। গতকাল থেকেই বাংলাদেশী নাগরিকরা ট্যুরিস্ট ভিসায় ভারতে আসছেন। অবশ্য, অস্থিরতা কিছুটা কমে যাওয়ার পর ভারতীয় নাগরিকরা অনেকদিন আগে থেকেই বাংলাদেশে যেতে শুরু করেছেন। বিয়ের মরশুম হওয়ায় অনেকের আত্মীয় বাংলাদেশে থাকায় ত্রিপুরা থেকে মানুষজন সে-দেশে গেছেন।

Releated Posts

বিমানবন্দর সংলগ্ন এলাকা থেকে তিন বাংলাদেশি মহিলা সহ ভারতীয় টাউট আটক

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: বৈধ নথিপত্র ছাড়াই ভারতে অবস্থানের অভিযোগে আগরতলা বিমানবন্দর সংলগ্ন এলাকা থেকে তিন বাংলাদেশি মহিলাকে আটক…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

ধর্মীয় রীতি-নীতি মেনে বিশ্বকর্মা পূজোর আয়োজন

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: প্রতি বছরের মতো এবছর ও বোধজংনগর স্থিত টি এস আর ২ নং ব্যাটেলিয়ানের জওয়ানরাও ধর্মীয়…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

ধানের জমি থেকে ১০-১২ ফুটের অজগর উদ্ধার, চাঞ্চল্য

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: ধানের জমি থেকে ১০ থেকে ১২ ফুট দৈর্ঘ্যের একটি অজগর সাপ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

মাতাবাড়িতে ‘আশীর্বাদ কা দিয়া’ জ্বালালেন মুখ্যমন্ত্রী, মোদির সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় প্রার্থনা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে চলমান ‘সেবা সংকল্প অভিযান’-এর অংশ হিসেবে বৃহস্পতিবার সন্ধ্যায় উদয়পুরের…

ByByReshmi Debnath Sep 17, 2026
Scroll to Top