News Flash

  • Home
  • মুখ্য খবর
  • রাখি বন্ধন উৎসব বোনেদের সুরক্ষা দেওয়ার দায়িত্ব স্মরণের অনুষ্ঠান : রাজ্যপাল
Image

রাখি বন্ধন উৎসব বোনেদের সুরক্ষা দেওয়ার দায়িত্ব স্মরণের অনুষ্ঠান : রাজ্যপাল

আগরতলা, ১৯ আগস্ট ২০২৪: রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু রাখি উৎসবকে “ভাই-বোনের অপরিসীম ভালবাসার উৎসব” বলে উল্লেখ করে সকলকে শুভেচ্ছা জানিয়েছেন। এই উৎসব আগামীদিনে এই সম্পর্কের মধ্যে আরো মাধুর্য্য, সুখ, সমৃদ্ধি ও সৌভাগ্য নিয়ে আসবে বলেও তিনি আশা ব্যক্ত করেন । তিনি বলেন, রাখি বন্ধন শুধুমাত্র কোনো উৎসব নয়। এই উৎসব মনে করিয়ে দেয় যে, ভগ্নিদের  সুরক্ষা দেওয়ার ও তাদেরকে ক্ষমতায়িত করা ভাইয়েদের দায়িত্ব”।

আজ আগরতলায় রাজভবনে রাখিপূর্ণিমা উপলক্ষ্যে সংস্কৃতি ফাউন্ডেশনের উদ্যোগে ‘সেনাদের জন্য রাখি’ শীর্ষক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে বনবাসী কল্যাণ আশ্রম ও ত্রিপুরেশ্বরী বিদ্যামন্দিরের ছাত্রীরা এবং প্রজাপিতা ব্রহ্মকুমারীর বোনেরা রাজ্যপাল এবং সিআরপিএফ জওয়ানদের হাতে রাখি পরিয়ে দেন। অনুষ্ঠানে ত্রিপুরার বিশিষ্ট রবীন্দ্র সঙ্গীতশিল্পী তিথি দেববর্মন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লুর হাতে রাখি পরিয়ে দেন।

এই অনুষ্ঠানে রাজ্যপাল তাঁর ভাষণে বলেছেন, এমন এক সময়ের মধ্যে দিয়ে সমাজ যাচ্ছে যেখানে মহিলাদের সুরক্ষা ক্রমশ উদ্বেগের বিষয় হয়ে উঠছে, যেখানে মহিলাদের উপর নৃশংস হামলা, হয়রানি ও বৈষম্যের ঘটনা যেন সাধারণ খবর হয়ে উঠেছে। অসহনশীলতা, অসাম্য ও অবিচার সমাজের মূল কাঠামোকেই হুমকির মুখে এনে দাঁড় করিয়েছে। তিনি জনগণকে এমন একটি সমাজ গড়ে তোলার আহ্বান জানান, যেখানে মহিলারা ভয় ছাড়াই বাঁচতে পারবেন, উন্নতি করতে পারবেন এবং তাদের পূর্ণ সম্ভাবনায় পৌঁছাতে পারবেন। তিনি নারীদের প্রতি মর্যাদা ও সম্মানের সঙ্গে আচরণ করার জন্য সমাজের প্রতি আহ্বান জানিয়ে বলেন, আমাদের মূল্যবোধ ও চেতনার জাগরণ ঘটাতে হবে। 

তিনি বলেন,  রাখি বন্ধন এমন একটা উৎসব যেখানে সকল ভাইদেরকে বোনেদের সুরক্ষার প্রতি তাদের দায়িত্বের কথা মনে করিয়ে দেয় । বোনেরা ভাইয়েদের হাতে রাখি পরিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে তাদের সাফল্য, সুস্থতা ও সুখী জীবনের জন্য প্রার্থনা করেন। অসাম্য  অবিচাররের বিরুদ্ধে লড়াই  করার ও ক্লিষ্ট মানুষদেরকে রক্ষা করার জন্য শক্তি ও সাহস পাওয়ার জন্য আমাদের প্রার্থনা করা উচিত।

রাজ্যপাল বলেন, “এই পরিস্থিতিতে আসুন আমরা এমন একটি সমাজ গঠনের অঙ্গীকার করি, যা অন্তর্ভুক্তিমূলক, সহানুভূতিশীল এবং ন্যায়সঙ্গত হবে। এমন একটি সমাজ, যেখানে মহিলাদের সঙ্গে মর্যাদা ও সম্মান প্রদর্শনের সঙ্গে আচরণ করা হয়। যেখানে মহিলাদের সমান সুযোগ থাকবে এবং যেখানে তাঁরা সহিংসতা বা বৈষম্যের কোনরকম ভয় ছাড়াই বাঁচতে পারবেন।”

একটি উন্নত ভবিষ্যৎ গঠনে শিক্ষা, সহানুভূতি এবং পারস্পরিক বোঝাপড়ার গুরুত্বকেও স্বীকার করার আহ্বান জানিয়ে রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু বলেন, আসুন আমরা এমন একটি বিশ্ব তৈরি করতে একসাথে কাজ করি, যেখানে প্রত্যেকেরই মানসম্মত শিক্ষা, স্বাস্থ্যসেবা ও সুযোগ রয়েছে। এই পৃথিবীকে সকলের জন্য আরও উত্তম বাসস্থানে পরিণত করার আহ্বান জানান রাজ্যপাল।

Releated Posts

বিমানবন্দর সংলগ্ন এলাকা থেকে তিন বাংলাদেশি মহিলা সহ ভারতীয় টাউট আটক

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: বৈধ নথিপত্র ছাড়াই ভারতে অবস্থানের অভিযোগে আগরতলা বিমানবন্দর সংলগ্ন এলাকা থেকে তিন বাংলাদেশি মহিলাকে আটক…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

ধর্মীয় রীতি-নীতি মেনে বিশ্বকর্মা পূজোর আয়োজন

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: প্রতি বছরের মতো এবছর ও বোধজংনগর স্থিত টি এস আর ২ নং ব্যাটেলিয়ানের জওয়ানরাও ধর্মীয়…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

ধানের জমি থেকে ১০-১২ ফুটের অজগর উদ্ধার, চাঞ্চল্য

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: ধানের জমি থেকে ১০ থেকে ১২ ফুট দৈর্ঘ্যের একটি অজগর সাপ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

মাতাবাড়িতে ‘আশীর্বাদ কা দিয়া’ জ্বালালেন মুখ্যমন্ত্রী, মোদির সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় প্রার্থনা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে চলমান ‘সেবা সংকল্প অভিযান’-এর অংশ হিসেবে বৃহস্পতিবার সন্ধ্যায় উদয়পুরের…

ByByReshmi Debnath Sep 17, 2026
Scroll to Top