News Flash

  • Home
  • প্রধান খবর
  • গাছকে রাখী পরালেন নীতীশ, অন্যভাবে রাখীবন্ধন উদযাপন বিহারের মুখ্যমন্ত্রীর
Image

গাছকে রাখী পরালেন নীতীশ, অন্যভাবে রাখীবন্ধন উদযাপন বিহারের মুখ্যমন্ত্রীর

পাটনা, ১৯ আগস্ট (হি.স.): অন্যভাবে রাখীবন্ধন উৎসব উদযাপন করলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। গাছকে রাখী পরালেন তিনি, চারাগাছও রোপণ করেছেন। রাখীবন্ধন উৎসব উপলক্ষ্যে সোমবার পাটনার ইকো পার্কে একটি গাছে রাখী বাঁধেন নীতীশ কুমার। বিহারে এদিন গাছ সুরক্ষা দিবসও পালিত হয়েছে। গাছে রাখি বেঁধে, গাছ রক্ষার গুরুত্বের উপর জোর দেন নীতীশ কুমার।এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিহারের মন্ত্রী প্রেম কুমার। তিনি বলেছেন, “প্রতি বছরের মতো এ বছরও রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে, গাছের সুরক্ষা অপরিহার্য। এরই প্রেক্ষিতে বিহারে বন সুরক্ষা দিবস উদযাপন করা হচ্ছে। মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের সঙ্গে আমরাও গাছে রাখী বেঁধেছি। রাখীবন্ধন উপলক্ষ্যে বিহারের মানুষ এগিয়ে এসেছেন, গাছ রক্ষায় অঙ্গীকার নিয়েছেন।”

Releated Posts

লোকসভায় ব্যাঙ্কার্স বুকস এভিডেন্স ও ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট বিল পেশ, হট্টগোলে মুলতবি অধিবেশন

নয়াদিল্লি, ৩ আগস্ট (আইএএনএস): সংসদের বর্ষাকালীন অধিবেশনের তৃতীয় সপ্তাহের শুরুতেই সোমবার লোকসভায় একাধিক গুরুত্বপূর্ণ বিল পেশ করল কেন্দ্র…

ByByNews Desk Aug 3, 2026

২০ হাজার পুলিশ পদে নিয়োগের দাবিতে হায়দরাবাদে বিক্ষোভ, রাস্তায় নামলেন চাকরিপ্রার্থীরা

হায়দরাবাদ, ৩ আগস্ট (আইএএনএস): তেলেঙ্গানায় পুলিশ বিভাগে ২০ হাজার শূন্যপদে নিয়োগের দাবিতে সোমবার হায়দরাবাদের ইন্দিরা পার্ক মোড়ে আকস্মিক…

ByByNews Desk Aug 3, 2026

জুলাইয়ে ক্যাপটিভ ও বাণিজ্যিক কয়লা উৎপাদনে ৯.৬১ শতাংশ বৃদ্ধি, জানাল কেন্দ্র

নয়াদিল্লি, ৩ আগস্ট (আইএএনএস): দেশের ক্যাপটিভ ও বাণিজ্যিক কয়লা খনি থেকে উৎপাদন চলতি বছরের জুলাই মাসে উল্লেখযোগ্য হারে…

ByByNews Desk Aug 3, 2026

পাপ্পু যাদবের গেরুয়া পোশাকে সংসদে প্রতিবাদ ‘উচিত হয়নি’: সমাজবাদী পার্টির রাম গোপাল যাদব

নয়াদিল্লি, ৩ আগস্ট (আইএএনএস): অযোধ্যার রামমন্দিরে অনুদানের অর্থ আত্মসাতের অভিযোগকে কেন্দ্র করে সংসদ চত্বরে গেরুয়া পোশাক পরে স্বতন্ত্র…

ByByNews Desk Aug 3, 2026
Scroll to Top