কলকাতা, ১৯ আগস্ট (হি.স.): আর জি কর কাণ্ডে দোষীদের শাস্তির দাবিতে আবারও নারীদের সোচ্চার হতে দেখা গেল। বিচার চাইলো নারী-কন্ঠ। উত্তর ২৪ পরগনার হাবরা, বনগাঁয় প্রতিবাদ মিছিল করলেন অসংখ্য মহিলারা। আবার নদীয়া জেলার কৃষ্ণনগরেও মহিলারা প্রতিবাদ মিছিল করেন।রবিবার রাতে উত্তর ২৪ পরগনার হাবরা স্টেশন এলাকায় প্রায় কয়েকশো মহিলা জড়ো হন, হাবরা স্টেশন এলাকায় জড়ো হয়ে “উই ওয়ান্ট জাস্টিস” স্লোগানে সোচ্চার হন। দোষীদের শাস্তির দাবি জানান সবাই। আর জি করের তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের প্রতিবাদে মশাল জ্বালিয়ে বিক্ষোভে সামিল হন কৃষ্ণনগরের নাগরিকরা। রবিবার রাতে কৃষ্ণনগর পোস্ট অফিস মোড়ে থেকে মশাল জ্বালিয়ে বিশাল প্রতিবাদ মিছিল বের হয়। আবার আর জি কর কাণ্ডের প্রতিবাদে মহিলাদের পাশাপাশি পুরুষদেরও সামিল হতে দেখা গিয়েছে। বনগাঁ ত্রিকোণ পার্ক থেকে মশাল হাতে মিছিল শুরু করেন পুরুষরা।

আর জি কর কাণ্ডের প্রতিবাদে ফের পথে নামলেন মহিলারা, বিচার চাইলো নারী-কন্ঠ
Releated Posts
মোদি-ট্রাম্প বৈঠক সম্পর্কোন্নয়নের ইতিবাচক সূচনা, তবে আস্থা পুনর্গঠনই হবে মূল চাবিকাঠি
ওয়াশিংটন, ১৮ জুন (আইএএনএস): ফ্রান্সে জি-৭ শীর্ষ সম্মেলনের ফাঁকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বৈঠক…
ফ্রান্সে তৈরি হচ্ছে প্রথম ঐতিহ্যবাহী হিন্দু মন্দির, উদ্বোধন সেপ্টেম্বরে
প্যারিস, ১৮ জুন (আইএএনএস): ফ্রান্সে শীঘ্রই উদ্বোধন হতে চলেছে দেশটির প্রথম ঐতিহ্যবাহী হিন্দু মন্দির। ভারতীয় প্রবাসী সম্প্রদায়ের সদস্যরা…
জি৭ সম্মেলনে সংযোগ ও বাণিজ্য ত্বরান্বিত করতে ‘ইমপ্যাক্ট’ উদ্যোগের প্রস্তাব মোদির
এভিয়াঁ (ফ্রান্স), ১৭ জুন (আইএএনএস): পশ্চিম এশিয়ার সংকটের ফলে জ্বালানি, সার এবং খাদ্য সরবরাহ ব্যবস্থায় যে বিঘ্ন সৃষ্টি…
জি৭ শীর্ষ সম্মেলনে কর্ম-অধিবেশনে যোগ, বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রী মোদির
এভিয়াঁ (ফ্রান্স), ১৭ জুন (আইএএনএস): ফ্রান্সের এভিয়াঁ শহরে অনুষ্ঠিত জি৭ শীর্ষ সম্মেলনে বুধবার বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ শুরু করেন…


















