News Flash

  • Home
  • প্রধান খবর
  • আর জি করের ঘটনার নিন্দা করলেন সঞ্জয় সিং, দোষীদের কঠোর শাস্তির দাবি
Image

আর জি করের ঘটনার নিন্দা করলেন সঞ্জয় সিং, দোষীদের কঠোর শাস্তির দাবি

নয়াদিল্লি, ১৮ আগস্ট (হি.স.): কলকাতার আর জি কর মেডিকেল কলেজ ও হাসপাতালে তরুণী চিকিৎসককে নির্মমভাবে ধর্ষণ ও হত্যার ঘটনার তীব্র নিন্দা করলেন আম আদমি পার্টির সাংসদ সঞ্জয় সিং। এই ঘটনায় দোষীদের কঠোরতম শাস্তির দাবি জানিয়েছেন তিনি। রবিবার সঞ্জয় সিং বলেছেন, “এই ঘটনাটি খুবই দুঃখজনক, সিবিআই তদন্ত করছে এবং মূল অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে… আমি দাবি করছি, এই ঘটনার জন্য দোষীদের কঠোর শাস্তি দেওয়া উচিত।”উল্লেখ্য, আর জি করের ঘটনায় ক্ষোভে ফুঁসছে গোটা দেশ। রবিবার দশম দিনেও আর জি কর হাসপাতালের জুনিয়র চিকিৎসকদের অবস্থান বিক্ষোভ অব্যাহত। বিচার চাইছেন তাঁরা। আন্দোলনে শামিল হয়েছেন দেশের প্রায় সমস্ত রাজ্যের ডাক্তাররা।

Releated Posts

সন্ত্রাসবাদ দমনের বদলে সিন্ধু জলচুক্তির সদিচ্ছাই ভেঙেছে পাকিস্তান: মার্কিন যুক্তরাষ্ট্রে ভারতের রাষ্ট্রদূত বিনয় কোয়াত্রা

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): ১৯৬০ সালে ভারত ও পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত সিন্ধু জলচুক্তি (ইনডাস ওয়াটার্স ট্রিটি) সদিচ্ছা ও…

ByByNews Desk Aug 2, 2026

পূর্ব বর্ধমানে ধৃত জইশ সন্দেহভাজনের হাওড়ায় দর্জির দোকানের হদিশ পেল এসটিএফ, তদন্তে নতুন সূত্র

কলকাতা, ২ আগস্ট (আইএএনএস): পূর্ব বর্ধমানের বর্ধমান শহরের একটি আবাসন থেকে গ্রেফতার হওয়া জইশ-ই-মহম্মদ (জেইএম)-এর সন্দেহভাজন সদস্য হামিম…

ByByNews Desk Aug 2, 2026

‘বিকশিত ভারত গড়তে দেশের প্রয়োজন যুবশক্তির উদ্যম, সৃজনশীলতা ও প্রতিভা’: জেন জি-কে বার্তা প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২ আগস্ট (আইএএনএস): দেশের তরুণ প্রজন্ম বা ‘জেন জি’-কে ভারতের ‘অমৃত প্রজন্ম’ বলে উল্লেখ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByByNews Desk Aug 2, 2026

দিল্লিতে ভিসার শর্ত লঙ্ঘনের অভিযোগে ৬ বাংলাদেশি আটক, ডিটেনশন সেন্টারে পাঠানোর নির্দেশ

নয়াদিল্লি, ২ আগস্ট (আইএএনএস): ভারতের ভিসার শর্ত লঙ্ঘনের অভিযোগে দিল্লি পুলিশের সেন্ট্রাল ডিস্ট্রিক্ট স্পেশাল স্টাফ ছয় বাংলাদেশি নাগরিককে…

ByByNews Desk Aug 2, 2026
Scroll to Top