News Flash

  • Home
  • মুখ্য খবর
  • চাকুরী মেলায় ৪৯ জনের কর্মসংস্থানের ব্যবস্থা
Image

চাকুরী মেলায় ৪৯ জনের কর্মসংস্থানের ব্যবস্থা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ আগস্ট: শুক্রবার আগরতলা অফিস লেনে এমপ্লয়মেন্ট সার্ভিসেস এন্ড ম্যানপাওয়ার প্ল্যানিং অফিসে এক চাকরি মেলা অনুষ্ঠিত হয়। বেসরকারি বিভিন্ন সংস্থায় লোক নিয়োগের লক্ষ্যেই এ ধরনের মেলা অনুষ্ঠিত হয়।

ভারত সরকারের ন্যাশনাল কেরিয়ার সার্ভিস প্রকল্পের আওতায় রাজ্যের মডেল কেরিয়ার সেন্টার, ডিস্ট্রিক্ট এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ আগরতলার ব্যবস্থাপনায় আজ আগরতলা অফিস লেইন, এমপ্লয়মেন্ট সার্ভিসেস এন্ড ম্যান পাওয়ার প্ল্যানিং অফিসে চাকরি মেলা অনুষ্ঠিত হয়। রাজ্যের সাতটি বিভিন্ন সংস্থায় প্রায় ৪৯ জনকে নিয়োগ করা হবে। সেই বিষয়ে চলে এদিন ইন্টারভিউ ,জানালেন অধিকর্তা।

সরকারি বিভিন্ন দপ্তরে বেকারদের কর্মসংস্থানের পাশাপাশি বেসরকারি বিভিন্ন সংস্থায় কাজের সুযোগ করে দিতেই এই ধরনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জানানো হয়। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর থেকেই বেকারদের কর্মসংস্থানের উদ্দেশ্যে এই ধরনের বিশেষ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এ ধরনের কর্মসূচি বেকারদের কর্মসংস্থানের ব্যাপক সুযোগ সৃষ্টি করছে বলেও তারা দাবি করেন।

Releated Posts

সরকারি কলেজে শিক্ষক সংকট, ১৭৮ অতিথি অধ্যাপকের এককালীন নিয়োগের দাবি

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ত্রিপুরার সরকারি ডিগ্রি কলেজগুলিতে শিক্ষক সংকটের মধ্যে দীর্ঘদিন ধরে কর্মরত ১৭৮ জন অতিথি অধ্যাপককে সহকারী…

ByByReshmi Debnath Sep 25, 2026

সোমনাথ যাত্রায় ৭০ পুণ্যার্থী, শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ সেপ্টেম্বর: সোমনাথ মন্দিরের পুনর্নির্মাণের ৭৫ বছর পূর্তি উপলক্ষ্যে আয়োজিত ‘সোমনাথ স্বাভিমান’ পর্বে অংশগ্রহণ করতে রাজ্যের…

ByByReshmi Debnath Sep 24, 2026

‘ভোট চুরি, আইন চুরি, প্রতিষ্ঠান চুরি’: জ্ঞানেশের পদত্যাগ দাবি রাহুলের

অভিজিৎ রায় চৌধুরী, নয়াদিল্লি, ২৪ সেপ্টেম্বর : মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের অবিলম্বে পদত্যাগ দাবি করলেন লোকসভার বিরোধী…

ByByReshmi Debnath Sep 24, 2026

রাজ্যবাসীর কাছে দ্রুত ন্যূনতম চিকিৎসা পরিষেবা পৌঁছে দেওয়ার কাজ করছে সরকার: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৪ সেপ্টেম্বর: রাজ্যবাসীর কাছে দ্রুত ন্যূনতম চিকিৎসা পরিষেবা পৌঁছে দিতে রাজ্য সরকার সারা রাজ্যেই আরোগ্য মন্দির গড়ে…

ByByReshmi Debnath Sep 24, 2026
Scroll to Top