News Flash

  • Home
  • দেশ
  • আর জিকর হাসপাতালে হামলার প্রতিবাদে সিপিআই (এমএল)-এর ধিক্কার দিবস পালন
Image

আর জিকর হাসপাতালে হামলার প্রতিবাদে সিপিআই (এমএল)-এর ধিক্কার দিবস পালন

কলকাতা, ১৫ আগস্ট(হি.স.): সিপিআই (এমএল) রাজ্যব্যাপী ১৪ আগস্ট নারীদের ন্যায় বিচারের দাবিতে আয়োজিত অভূতপূর্ব নারী জাগরণকে অভিনন্দন জানিয়েছে। এই গণআন্দোলনে দলের কর্মী ও সমর্থকরা সর্বত্র সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন। তবে, রাজ্য সরকারের বিরুদ্ধে উত্থাপিত এই গণক্ষোভকে নস্যাৎ করতে এবং ভুল পথে চালিত করতে, দুষ্কৃতিকারীরা রাতে আরজিকর হাসপাতালে স্বাস্থ্যকর্মী ও হাসপাতালের বিভিন্ন অংশে হামলা চালায়। সিপিআই (এমএল) এই ন্যাক্কারজনক হামলার তীব্র নিন্দা জানিয়ে দুষ্কৃতিদের কঠোর শাস্তির দাবি জানিয়েছে।

এই ঘটনার প্রতিবাদে সিপিআই (এমএল) আগামীকাল, ১৬ আগস্ট রাজ্যজুড়ে ধিক্কার দিবস পালনের সিদ্ধান্ত নিয়েছে। তারা পূর্ণ সময়ের একজন স্বাস্থ্যমন্ত্রীরও দাবি জানিয়েছে, যাতে স্বাস্থ্যব্যবস্থা আরও সুসংহতভাবে পরিচালিত হতে পারে।

Releated Posts

নয়ডার পোশাক কারখানায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে ৮টি দমকলের ইঞ্জিন

নয়ডা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): নয়ডার সেক্টর ৬৩ এলাকায় একটি পোশাক কারখানার চারতলায় শুক্রবার ভয়াবহ আগুন লাগে। ঘটনায় এলাকায়…

ByBySandeep Biswas Sep 18, 2026

ভারতে সেমিকন্ডাক্টর শিল্পের ভিত্তি তৈরি হয়েছে, এবার বৃদ্ধির সময়: অশ্বিনী বৈষ্ণব

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতে সেমিকন্ডাক্টর শিল্পের ভিত্তি তৈরি হয়ে গিয়েছে এবং এবার এই শিল্পকে আরও দ্রুত এগিয়ে…

ByByNews Desk Sep 17, 2026

‘ভাদনগর থেকে বারাণসী যাত্রা’ তরুণ প্রজন্মকে মোদির জনজীবনের সঙ্গে পরিচিত করানোর উদ্যোগ: অমিত শাহ

ভাদনগর, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিন এবং জনজীবনে ২৫ বছর পূর্তি উপলক্ষে দেশজুড়ে শুরু হওয়া…

ByByNews Desk Sep 17, 2026

প্রধানমন্ত্রী মোদিকে জন্মদিনের শুভেচ্ছা বিশ্বজুড়ে

রোজো, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিন উপলক্ষে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে শুভেচ্ছা বার্তা আসতে শুরু…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top