News Flash

  • Home
  • দিনের খবর
  • আদিবাসী তরুণী খুনে দোষীকে গ্রেফতারের দাবিতে বর্ধমানে থানা ঘেরাও
Image

আদিবাসী তরুণী খুনে দোষীকে গ্রেফতারের দাবিতে বর্ধমানে থানা ঘেরাও

বর্ধমান, ১৫ আগস্ট (হি. স.) :   আদিবাসী তরুণী খুনে দোষীকে গ্রেফতারের দাবিতে বর্ধমানে থানা ঘেরাও করে আদিবাসী সংগঠন। বৃহস্পতিবার বর্ধমান থানার সামনে এই জমায়েতে অবরুদ্ধ হয়ে পড়ে রাস্তা। বুধবার মেয়েদের ‘রাত দখল’-এর রাতে পূর্ব বর্ধমানের নান্দুরে প্রিয়ঙ্কা হাঁসদা নামে এক তরুণীর গলাকাটা দেহ উদ্ধার হয়। বাড়ির কাছে এই দেহ উদ্ধারের পর রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। এদিন দুপুরে আদিবাসী সংগঠনগুলির তরফে বিক্ষোভের ডাক দেওয়া হয়। জমায়েতে অংশ নেওয়া আদিবাসী মহিলাদের হাতে ছিল তির-ধনুক-সহ নানান অস্ত্রশস্ত্র। সংগঠনের নেতা মহাদেব টুডু বলেন, ‘তরুণীকে যেভাবে খুন করা হয়েছে তাতে আমরা ব্যথিত। দোষীকে অবিলম্বে গ্রেফতার করে কঠোর শান্তি দিতে হবে।’ তাঁর দাবি, তাঁরা রাস্তা অবরোধ করেননি। জমায়েতের জন্য কারওর অসুবিধা হলে তাঁরা ক্ষমাপ্রার্থী।

Releated Posts

কেদারনাথ বিপর্যয়ের ১৩ বছর: কেদারনাথ ধামে নিহতদের প্রতি শ্রদ্ধার্ঘ্য, আত্মার শান্তি কামনায় প্রার্থনা

কেদারনাথ, ১৭ জুন (আইএএনএস): ২০১৩ সালের ভয়াবহ কেদারনাথ বিপর্যয়ের ১৩তম বর্ষপূর্তিতে বুধবার কেদারনাথ ধাম-এ নিহত ও নিখোঁজদের স্মরণে…

ByByNews Desk Jun 17, 2026

বিহারের নালন্দায় বাসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দম্পতির মৃত্যু, দগ্ধ ৮ শ্রমিক

পাটনা, ১৭ জুন (আইএএনএস): বিহারের নালন্দা জেলায় একটি যাত্রীবাহী বাস ১১ হাজার ভোল্টের উচ্চক্ষমতাসম্পন্ন বিদ্যুতের তারের সংস্পর্শে আসায়…

ByByNews Desk Jun 17, 2026

গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক সব্যসাচী দত্তের পাঁচটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করল পুলিশ

কলকাতা, ১৭ জুন (আইএএনএস): দুর্নীতি ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কংগ্রেস বিধায়ক সব্যসাচী দত্ত-র পাঁচটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট…

ByByNews Desk Jun 17, 2026

দেরাদুনে ২৩৬ কোটি টাকার মাদক ধ্বংস করল এনসিবি, পুড়িয়ে নষ্ট ৩০৩ কেজি নিষিদ্ধ দ্রব্য

দেরাদুন, ১৭ জুন (আইএএনএস): মাদকমুক্ত ভারত গড়ার লক্ষ্যে বড় পদক্ষেপ নিল নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। বুধবার উত্তরাখণ্ডের দেরাদুনে…

ByByNews Desk Jun 17, 2026
Scroll to Top