News Flash

  • Home
  • দেশ
  • আর জি করে দুষ্কৃতী তাণ্ডব, রাতেই ঘটনাস্থলে পুলিশ কমিশনার
Image

আর জি করে দুষ্কৃতী তাণ্ডব, রাতেই ঘটনাস্থলে পুলিশ কমিশনার

কলকাতা, ১৫ আগস্ট (হি.স.): মধ্যরাতে আর জি কর হাসপাতালের সামনে কর্মসূচি চলাকালীন দুষ্কৃতী তাণ্ডব। বুধবার রাতে একদল যুবক পুলিশের ব্যারিকেড ভেঙে হাসপাতালের ভেতরে ঢুকে তান্ডব চালায় বলে অভিযোগ। মিছিলের মধ্যে মিশেছিল হামলাকারীরা, এমনটাই অভিযোগ প্রত্যক্ষদর্শীদের। অভিযোগ, ইট ছোঁড়া হয় পুলিশকে লক্ষ্য করে। জরুরি বিভাগ-সহ হাসপাতালের একাধিক জায়গায় ভাঙচুর করা হয়। প্রথমে সীমিত সংখ্যক পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হলেও পরে বিশাল পুলিশ বাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে। বেশ কয়েকজন পুলিশকর্মী এই ঘটনায় আহত হয়েছেন বলে জানা গেছে। রাতেই ছুটে আসেন পুলিশ কমিশনার বিনীত গোয়েল।

তিনি বলেন, দয়া করে কোনও গুজব রটাবেন না। এটা কলকাতা পুলিশের প্রতি আস্থা কমিয়ে দিচ্ছে। সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন গুজব নিয়ে ক্ষোভ প্রকাশ করে বিনীত বলেন, আমি ক্রুদ্ধ। কলকাতা পুলিশ কী করেনি! আরজি করের ঘটনার তদন্তের জন্য পুলিশ সব কিছু করেছে। আমি দায়িত্ব নিয়ে এই কথা বলছি। আমার সহকর্মীরা দিন-রাত এক করে দিয়ে এই তদন্তের কিনারা করার চেষ্টা করেছেন।

Releated Posts

নয়ডার পোশাক কারখানায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে ৮টি দমকলের ইঞ্জিন

নয়ডা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): নয়ডার সেক্টর ৬৩ এলাকায় একটি পোশাক কারখানার চারতলায় শুক্রবার ভয়াবহ আগুন লাগে। ঘটনায় এলাকায়…

ByBySandeep Biswas Sep 18, 2026

ভারতে সেমিকন্ডাক্টর শিল্পের ভিত্তি তৈরি হয়েছে, এবার বৃদ্ধির সময়: অশ্বিনী বৈষ্ণব

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতে সেমিকন্ডাক্টর শিল্পের ভিত্তি তৈরি হয়ে গিয়েছে এবং এবার এই শিল্পকে আরও দ্রুত এগিয়ে…

ByByNews Desk Sep 17, 2026

‘ভাদনগর থেকে বারাণসী যাত্রা’ তরুণ প্রজন্মকে মোদির জনজীবনের সঙ্গে পরিচিত করানোর উদ্যোগ: অমিত শাহ

ভাদনগর, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিন এবং জনজীবনে ২৫ বছর পূর্তি উপলক্ষে দেশজুড়ে শুরু হওয়া…

ByByNews Desk Sep 17, 2026

প্রধানমন্ত্রী মোদিকে জন্মদিনের শুভেচ্ছা বিশ্বজুড়ে

রোজো, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিন উপলক্ষে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে শুভেচ্ছা বার্তা আসতে শুরু…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top