News Flash

  • Home
  • খেলা
  •  স্বাধীনতা দিবস উপলক্ষ্যে ক্রস কান্ট্রি দৌড়ে ব্যাপক সাড়া 
Image

 স্বাধীনতা দিবস উপলক্ষ্যে ক্রস কান্ট্রি দৌড়ে ব্যাপক সাড়া 

ক্রীড়া প্রতিনিধি আগরতলা।দেশের ৭৮ তম স্বাধীনতা দিবস কে সামনে রেখে বিগত দিনের মতো এবারো পশ্চিম জেলা যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের উদ্যোগে আয়োজন করা হয় পুরুষ ও মহিলাদের ক্রস কান্ট্রি দৌড় প্রতিযোগিতা। আগরতলা উমাকান্ত স্কুলের সামনে থেকে পুরুষ বিভাগে ৫ কিলোমিটার ও মহিলা বিভাগে ৩ কিলোমিটার ক্রস ক্রান্টি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় বুধবার সকালে। এদিনের এই প্রতিযোগিতায় পুরুষ ও মহিলা বিভাগে ১০০ জন খেলোয়াড় অংশ গ্রহন করে। সকালে হলুদ পতাকা নেড়ে দৌড় প্রতিযোগিতার আনুষ্ঠানিক সূচনা করেন উপস্থিত অতিথিরা। অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের অধিকর্তা সত্যব্রত নাথ, যুগ্ম অধিকর্তা পাইমং মগ,  রাজ্য ক্রীড়া পর্ষদের সচিব সুকান্ত ঘোষ সহ আরো অনেকে। ক্রস কান্টি দৌড় প্রতিযোগিতায় উভয় বিভাগে প্রথম স্থানাধিকারিকে ১১০০ টাকা, দ্বিতীয় স্থানাধিকারিকে ১০০০ টাকা, তৃতীয় স্থানাধিকারীকে ৭০০ টাকা ও চতুর্থ স্থান থেকে দশম স্থানধিকারীকে ৩০০ টাকা পুরস্কৃত করা হয়। বিজয়ীদের হাতে পুরস্কারের অর্থ রাশি তুলে দিলেন উপস্থিত অতিথিরা।

Releated Posts

বিশ্বকাপের সাফল্য সেরা দলগুলির সঙ্গে পাল্লা দেওয়ার বিশ্বাস জুগিয়েছে: মারিজনে

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ৫২ বছরে বিশ্বকাপে ভারতের মহিলা হকি দলের সেরা ফলাফল শুধুমাত্র উৎসাহই দেয়নি, বরং বিশ্বের…

ByByNews Desk Sep 16, 2026

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top