ক্রীড়া প্রতিনিধি আগরতলা।দেশের ৭৮ তম স্বাধীনতা দিবস কে সামনে রেখে বিগত দিনের মতো এবারো পশ্চিম জেলা যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের উদ্যোগে আয়োজন করা হয় পুরুষ ও মহিলাদের ক্রস কান্ট্রি দৌড় প্রতিযোগিতা। আগরতলা উমাকান্ত স্কুলের সামনে থেকে পুরুষ বিভাগে ৫ কিলোমিটার ও মহিলা বিভাগে ৩ কিলোমিটার ক্রস ক্রান্টি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় বুধবার সকালে। এদিনের এই প্রতিযোগিতায় পুরুষ ও মহিলা বিভাগে ১০০ জন খেলোয়াড় অংশ গ্রহন করে। সকালে হলুদ পতাকা নেড়ে দৌড় প্রতিযোগিতার আনুষ্ঠানিক সূচনা করেন উপস্থিত অতিথিরা। অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের অধিকর্তা সত্যব্রত নাথ, যুগ্ম অধিকর্তা পাইমং মগ, রাজ্য ক্রীড়া পর্ষদের সচিব সুকান্ত ঘোষ সহ আরো অনেকে। ক্রস কান্টি দৌড় প্রতিযোগিতায় উভয় বিভাগে প্রথম স্থানাধিকারিকে ১১০০ টাকা, দ্বিতীয় স্থানাধিকারিকে ১০০০ টাকা, তৃতীয় স্থানাধিকারীকে ৭০০ টাকা ও চতুর্থ স্থান থেকে দশম স্থানধিকারীকে ৩০০ টাকা পুরস্কৃত করা হয়। বিজয়ীদের হাতে পুরস্কারের অর্থ রাশি তুলে দিলেন উপস্থিত অতিথিরা।

স্বাধীনতা দিবস উপলক্ষ্যে ক্রস কান্ট্রি দৌড়ে ব্যাপক সাড়া
Releated Posts
মেসি-রোনাল্ডোর ঐতিহাসিক ষষ্ঠ বিশ্বকাপ, অভিযান শুরু করছে আর্জেন্টিনা ও পর্তুগাল
নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): ফুটবল ইতিহাসের দুই মহাতারকা লিওনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনালদো আবারও এক ঐতিহাসিক মঞ্চে মুখোমুখি…
চোটগ্রস্ত যুধবীর সিংয়ের বদলি হিসেবে ভারত ‘এ’ দলে অশোক শর্মা
নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): শ্রীলঙ্কার ডাম্বুলায় চলা ত্রিদেশীয় একদিনের সিরিজে ভারত ‘এ’ দলের পেসার যুধবীর সিং চোটের কারণে…
‘আমরা একে অপরের ঘাটতি পূরণ করি’, পাকিস্তানের বিরুদ্ধে জয়ের পর বললেন জেমাইমা রডরিগেজ
বার্মিংহাম, ১৫ জুন (আইএএনএস): মহিলাদের টি-২০ বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের দাপুটে জয়ের পর দলের ঐক্য, লড়াইয়ের মানসিকতা এবং…
মহিলা টি-২০ বিশ্বকাপে বড় ব্যবধানে জিততে হবে ভারতের সব গ্রুপ ম্যাচ: অভিষেক নায়ার
নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): ইংল্যান্ডে শুরু হতে চলা মহিলা টি-২০ বিশ্বকাপের আগে ভারতীয় দলের জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ দিলেন…


















