News Flash

  • Home
  • ত্রিপুরা
  • কমলপুরে হর ঘর তিরঙ্গা কর্মসূচির উদ্যোগে শোভাযাত্রা অনুষ্ঠিত
Image

কমলপুরে হর ঘর তিরঙ্গা কর্মসূচির উদ্যোগে শোভাযাত্রা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, কমলপুর, ১৪ আগস্ট:বুধবার কমলপুর মহকুমা প্রশাসক ও নগর পঞ্চায়েতের উদ্যোগে কমলপুর হর ঘর তিরঙ্গা  কর্মসূচিতে শোভাযাত্রা বের হয়।  ১৫ আগস্ট দেশের ৭৮ তম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে বুধবার কমলপুর মহকুমা প্রশাসক ও নগর পঞ্চায়েতের উদ্যোগে বিভিন্ন বিদ্যালয়ের ছাত্র ছাত্রী, শিক্ষক শিক্ষিকা, বিভিন্ন দপ্তরের আধিকারিক ও কর্মচারী এবং বিভিন্ন সামাজিক সংস্থাদের নিয়ে জাতীয় পতাকা হাতে শহরের “হর ঘর তেরেঙ্গা” কর্মসূচিতে শোভাযাত্রা বের হয়।শোভাযাত্রার অগ্রভাগে ছিলেন বিধায়ক মনোজ কান্তি দেব, বিধায়িকা স্বপ্না দাস, কমলপুর নগর পঞ্চায়েতের চেয়ারম্যান প্রশান্ত সিনহা, কমলপুর মহকুমা শাসক লাল রিং নেতা ডারলং সহ বিশিষ্ট জনেরা।এদিন শহরের টাউন হলের প্রাঙ্গণ থেকে হর ঘর তেরেঙ্গা শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে নগর পঞ্চায়েতের পঞ্চায়েত অফিসের সামনে সমাপ্ত করা হয়। তাছাড়া সালেমা সিঙ্গিনালা পঞ্চায়েতের উদ্যোগে হর ঘর তেরেঙ্গা কর্মসূচির অঙ্গ হিসাবে বাড়ি বাড়ি জাতীয় পতাকা উত্তোলন করা হয়।

Releated Posts

একলব্য মডেল স্কুলের শিক্ষকের বিরুদ্ধে তিন ছাত্রীর সঙ্গে অশোভন আচরণের অভিযোগ, গ্রেফতার

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুলের তিন ছাত্রীর সঙ্গে অশোভন আচরণের অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে। ঘটনাকে…

ByByReshmi Debnath Sep 17, 2026

সমাজের সকল অংশের মানুষের অংশগ্রহণের মাধ্যমে উন্নয়নমূলক কর্মকাণ্ডকে এগিয়ে নিয়ে যেতে হবে: পর্যটনমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ সেপ্টেম্বর:প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন এবং জনসেবায় ২৫ বছর পূর্তি উপলক্ষ্যে রাজ্যব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’-এর…

ByByReshmi Debnath Sep 17, 2026

যোগ্য প্রার্থীরা প্রাপ্য সুযোগ পাবেন, কেন্দ্রের নির্দেশ মেনে দ্বিতীয় দফার নিয়োগ: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: নিয়োগ এবং শিক্ষক যোগ্যতা পরীক্ষা (টেট) নিয়ে দাবিদাওয়া জানিয়ে আন্দোলনে না যাওয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি…

ByByTaniya Chakraborty Sep 17, 2026

কর্তব্যে গাফিলতির অভিযোগ, নানা সমস্যায় জর্জরিত বড়মুড়া নারেং জমি উচ্চ বিদ্যালয়

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: কর্তব্যে গাফিলতি থেকে শুরু করে পানীয় জলের সমস্যা—নানা সমস্যায় জর্জরিত পশ্চিম ত্রিপুরা জেলার বেলবাড়ি ব্লকের…

ByByReshmi Debnath Sep 17, 2026
Scroll to Top