News Flash

  • Home
  • ত্রিপুরা
  • দেশবিরোধী সকল অপশক্তিকে প্রতিহত করার অঙ্গিকার নিতে আহ্বান মুখ্যমন্ত্রীর
Image

দেশবিরোধী সকল অপশক্তিকে প্রতিহত করার অঙ্গিকার নিতে আহ্বান মুখ্যমন্ত্রীর

আগরতলা, ১৪ আগস্ট:  দেশবিরোধী সকল অপশক্তিকে প্রতিহত করার অঙ্গিকার নিতে হবে। এর পাশাপাশি দেশের অখণ্ডতা, সার্বভৌমত্ব ও সম্প্রীতি আরো সুদৃঢ় করতে হবে। জাতি, জনজাতি ও বিভিন্ন সম্প্রদায়ের মানুষের মধ্যে ঐক্য ও সম্প্রীতির বন্ধনকে আরো সুদৃঢ় করতে হবে। হর ঘর তিরঙ্গা কর্মসূচির অন্যতম উদ্দেশ্য হচ্ছে দেশের স্বাধীনতা অর্জনের জন্য ও দেশের সার্বভৌমত্ব ও অখন্ডতা রক্ষার জন্য যারা বলিদান দিয়েছেন তাঁদের সম্মান ও শ্রদ্ধা অর্পন করা। 

 ৭৮তম স্বাধীনতা দিবসকে সামনে রেখে বুধবার খোয়াই জেলার রামচন্দ্রঘাটে জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত তিরঙ্গা যাত্রা কর্মসূচিতে অংশগ্রহণ করে একথা বলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা। এদিন মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে জাতীয় পতাকা নিয়ে এক বিশাল র‍্যালি রামচন্দ্রঘাট চৌমুহনী থেকে শুরু করে বটতলি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে এসে জড়ো হয়। স্কুল মাঠে অনুষ্ঠিত হয় তিরঙ্গা যাত্রার মূল অনুষ্ঠান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে মুখ্যমন্ত্রী ডাঃ সাহা বলেন, আমরা সবাই জানি ১৯৪৭ সালের ১৫ আগস্ট ভারত স্বাধীন হয়। এরপর থেকে প্রত্যেক বছর আমরা যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা দিবস পালন করে আসছি। কিন্তু যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ২০২২ সালে হর ঘর তিরঙ্গা কর্মসূচি পালনের জন্য আহ্বান রাখেন। এর অর্থ হচ্ছে দেশের স্বাধীনতার জন্য এবং দেশের সুরক্ষা, সার্বভৌমত্ব ও অখন্ডতা রক্ষায় যারা নিজেদের বলিদান দিয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা ও সম্মান প্রদর্শন করার জন্য প্রতি ঘরে ঘরে জাতীয় পতাকা উত্তোলন করা। 

 অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে রাজ্যেও হর ঘর তিরঙ্গা কর্মসূচির সফল রূপায়ণ করা হয়। ২০২৩ এও আমরা এই কর্মসূচি বাস্তবায়িত করি। যথারীতি এবছরও সেই ধারা অব্যাহত রাখা হয়েছে। সম্প্রতি দিল্লিতে অনুষ্ঠিত মুখ্যমন্ত্রীদের কনক্লেভেও হর ঘর তিরঙ্গা কর্মসূচির উপর গুরুত্ব তুলে ধরেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।অনুষ্ঠানে বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনজাতি কল্যাণ মন্ত্রী বিকাশ দেববর্মা, বিধায়ক রঞ্জিত দেববর্মা, খোয়াই জেলার জেলাশাসক চন্দ্রানী চন্দ্রন, পুলিশ সুপার সহ জনপ্রতিনিধি এবং প্রশাসনের অন্যান্য আধিকারিকগণ। এই অনুষ্ঠানে ব্যাপক সংখ্যায় ছাত্রছাত্রীরাও অংশগ্রহণ করে।

Releated Posts

সাংবাদিক পরিচয়ে প্রতারণার অভিযোগে যুবক আটক, চাঞ্চল্য

আগরতলা, ৪ আগস্ট: নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে একটি বেকারি কারখানায় প্রবেশ এবং ব্ল্যাকমেইলের চেষ্টার অভিযোগে এক যুবককে আটক…

ByByTaniya Chakraborty Aug 4, 2026

বকেয়া সুবিধা ও নিয়োগের দাবিতে সরব ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা

আগরতলা, ৪ আগস্ট: কর্মচারীদের দীর্ঘদিনের বিভিন্ন দাবি-দাওয়া বাস্তবায়নের দাবিতে সরব হয়েছে ত্রিপুরা গ্রামীণ ব্যাংক অফিসার্স ফেডারেশন এবং ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 4, 2026

ড. ডি. ওয়াই. পাটিলের প্রয়াণে গভীর শোক প্রকাশ প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারের

আগরতলা, ৪ আগস্ট: ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার প্রয়াত প্রাক্তন রাজ্যপাল ড. ডি. ওয়াই. পাটিলের মৃত্যুতে গভীর শোক…

ByByReshmi Debnath Aug 4, 2026

অন্নদাতাদের সঙ্গে ধানক্ষেতে কৃষিমন্ত্রী, উৎপাদন বৃদ্ধির আহ্বান

আগরতলা, ৪ আগস্ট: কৃষকদের উৎসাহিত করতে মোহনপুরের গজারিয়া গ্রামে আয়োজিত ধান রোপণ কর্মসূচিতে মঙ্গলবার অংশ নিলেন রাজ্যের কৃষিমন্ত্রী…

ByByReshmi Debnath Aug 4, 2026
Scroll to Top