নয়াদিল্লি, ১৪ আগস্ট (হি.স.): স্বাধীনতা দিবসের আগে আলোর মালায় সেজে উঠলো রাষ্ট্রপতি ভবন ও সংসদ ভবন। বৃহস্পতিবার ৭৮-তম স্বাধীনতা দিবস, তার আগে মঙ্গলবার রাত থেকেই আলোর মালায় সাজিয়ে তোলা হয়েছে রাষ্ট্রপতি ভবন ও সংসদ ভবন। দিল্লির লালকেল্লাও সাজিয়ে তোলা হয়েছে। এদিকে, স্বাধীনতা দিবসের প্রাক্কালে দিল্লিতে নিরাপত্তা অনেকটাই আঁটোসাঁটো করা হয়েছে। মোতায়েন করা হয়েছে বিপুল সংখ্যক পুলিশ বাহিনী। সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে নানা স্থানে। চলছে নজরদারি। দিল্লির সরোজিনী নগর মার্কেটে পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে।উত্তরপ্রদেশ বিধানসভা এবং চারবাগ রেলওয়ে স্টেশনও ৭৮-তম স্বাধীনতা দিবসের আগে সাজিয়ে তোলা হয়েছে। জম্মু ও কাশ্মীরের মাত্তানে অবস্থিত মার্তান্ড সূর্য মন্দির আলোকিত করা হয়েছে।

স্বাধীনতা দিবসের আগে সেজে উঠলো রাষ্ট্রপতি ভবন ও সংসদ, দিল্লিতে আঁটোসাঁটো নিরাপত্তা
Releated Posts
নিজের পছন্দের নিরাপত্তারক্ষী পাওয়া সম্ভব নয়: মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে মন্তব্য মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
কলকাতা, ১৮ জুন (আইএএনএস): প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা ব্যবস্থা প্রত্যাহারের অভিযোগ খারিজ করে দিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু…
অনুপ্রবেশ রোধে সাফল্যের জন্য শুভেন্দু অধিকারী সরকারকে প্রশংসা রাজ্যপালের
কলকাতা, ১৮ জুন (আইএএনএস): পশ্চিমবঙ্গের রাজ্যপাল সি. ভি. আনন্দ বোস (আর.এন. রবি হিসেবে উল্লিখিত) বৃহস্পতিবার রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী…
সমস্তিপুরে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, নিহত ৩, আহত ৮
পাটনা, ১৮ জুন (আইএএনএস): বিহারের সমস্তিপুর জেলায় বৃহস্পতিবার এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে এবং অন্তত আটজন…
কেরলে আন্তর্জাতিক অঙ্গপাচার চক্রের তদন্তে তৎপর ইডি, হাসপাতাল-সহ একাধিক স্থানে তল্লাশি
কোচি, ১৮ জুন (আইএএনএস): কেরলকে কেন্দ্র করে পরিচালিত আন্তর্জাতিক অঙ্গপাচার চক্রের অভিযোগে তদন্ত আরও জোরদার করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট…


















