News Flash

Image

রাজ্যজুড়ে সাংবাদিকদের মৌন প্রতিবাদ 

আগরতলা, ১৪ আগস্ট: বাংলাদেশে বৈষম্য বিরোধী আন্দোলনকে ঘিরে বিভিন্ন হিংসাত্মক ঘটনায় পাঁচ জন সাংবাদিক নিহত এবং বেশ কয়েকজন সাংবাদিক আহত হয়েছেন। এছাড়া অর্ধশতাধিক সাংবাদিককে নিষিদ্ধ ঘোষণা করার উদ্যোগ নেওয়া হয়েছে। এইসব ঘটনা মুক্ত সাংবাদিকতার পরিপন্থী। ত্রিপুরার বিভিন্ন সাংবাদিক সংগঠন এই ঘটনার তীব্র নিন্দা জানায়। আজ বাংলাদেশে নিহত সাংবাদিকদের স্মরণে কালো ব্যাজ ধারণ করলেন রাজ্যের বিভিন্ন জার্নালিস্ট সংগঠন। 

বাংলাদেশের অস্থির রাজনৈতিক পরিস্থিতিতে কর্মরত সাংবাদিকদের উপর হামলা এমনকি প্রাণনাশের ঘটনা ঘটে চলেছে। আজ আগরতলা প্রেসক্লাবের সামনে সাংবাদিক সংগঠনগুলির তরফ থেকে সাংবাদিকদের উপর হামলার ঘটনা বন্ধ করার দাবি জানিয়ে কাল ব্যাজ ধারণ করেছেন সাংবাদিকরা। পাশাপাশি, অতিসত্বর এ ঘটনার সুষ্ঠ বিচার সহ সাংবাদিকদের নিরাপত্তার দাবি জানাল সাংবাদিকদের সংগঠনগুলো।

এদিকে, বাংলাদেশে সাংবাদিক হত্যা এবং বেশ কয়েকজন সাংবাদিককে বহিষ্কারের সিদ্ধান্তের প্রতিবাদে রাজ্যব্যাপী প্রতিবাদ বিক্ষোভ কর্মসূচির অঙ্গ হিসেবে ধর্মনগরেও সাংবাদিকরা সম্মিলিতভাবে প্রতিবাদ বিক্ষোভে শামিল হয়েছে।

প্রসঙ্গত, গত ৫ আগস্ট আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র বাংলাদেশের গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচিত সরকারকে কট্টরপন্থী জামাত ইসলাম বিএনপি দেশের ছাত্র সংগঠনকে লেলিয়ে দিয়ে রাস্তায় নামিয়ে হাসিনা সরকারের বিরুদ্ধে আন্দোলন করে হাসিনা সরকারকে ক্ষমতা থেকে পদচ্যুত করে। পরবর্তী সময়ে যেভাবে বাংলাদেশে অরাজকতা নামিয়ে আনে সেই অরাজকতার ফলে সে দেশের ৫-৬ জন সাংবাদিক-কে হত্যা করে। মোট ১০-১২ জন সাংবাদিককে আহত হয়েছেন।পরবর্তী সময়ে বাংলাদেশ প্রেসক্লাব থেকেও ৫১ জন সাংবাদিককে বহিষ্কার করা হয়। এরই প্রতিবাদে আজকে সারা রাজ্যের সাথে ধর্মনগরেও সমস্ত সাংবাদিক সম্মিলিতভাবে ধর্মনগর জেলা শাসকের অফিস প্রাঙ্গনে মৌন প্রতিবাদে শামিল হয়েছেন।

Releated Posts

একলব্য মডেল স্কুলের শিক্ষকের বিরুদ্ধে তিন ছাত্রীর সঙ্গে অশোভন আচরণের অভিযোগ, গ্রেফতার

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুলের তিন ছাত্রীর সঙ্গে অশোভন আচরণের অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে। ঘটনাকে…

ByByReshmi Debnath Sep 17, 2026

সমাজের সকল অংশের মানুষের অংশগ্রহণের মাধ্যমে উন্নয়নমূলক কর্মকাণ্ডকে এগিয়ে নিয়ে যেতে হবে: পর্যটনমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ সেপ্টেম্বর:প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন এবং জনসেবায় ২৫ বছর পূর্তি উপলক্ষ্যে রাজ্যব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’-এর…

ByByReshmi Debnath Sep 17, 2026

যোগ্য প্রার্থীরা প্রাপ্য সুযোগ পাবেন, কেন্দ্রের নির্দেশ মেনে দ্বিতীয় দফার নিয়োগ: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: নিয়োগ এবং শিক্ষক যোগ্যতা পরীক্ষা (টেট) নিয়ে দাবিদাওয়া জানিয়ে আন্দোলনে না যাওয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি…

ByByTaniya Chakraborty Sep 17, 2026

কর্তব্যে গাফিলতির অভিযোগ, নানা সমস্যায় জর্জরিত বড়মুড়া নারেং জমি উচ্চ বিদ্যালয়

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: কর্তব্যে গাফিলতি থেকে শুরু করে পানীয় জলের সমস্যা—নানা সমস্যায় জর্জরিত পশ্চিম ত্রিপুরা জেলার বেলবাড়ি ব্লকের…

ByByReshmi Debnath Sep 17, 2026
Scroll to Top