News Flash

  • Home
  • মুখ্য খবর
  • সিপাহীজলা অতিরিক্ত জেলা শাসকের আওতাধীন জমি অধিগ্রহণ সংগৃহীত অফিস সিলের ঘটনায় বিআরও কেই দায়ী করলেন জেলাশাসক
Image

সিপাহীজলা অতিরিক্ত জেলা শাসকের আওতাধীন জমি অধিগ্রহণ সংগৃহীত অফিস সিলের ঘটনায় বিআরও কেই দায়ী করলেন জেলাশাসক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ আগষ্ট: জমি অধিগ্রহণের টাকা না মিটিয়ে দেওয়ায় সিপাহীজলা অতিরিক্ত জেলা শাসকের আওতাধীন জমি অধিগ্রহণ সংগৃহীত অফিস সিল করে দেওয়া হয়েছিল। এ বিষয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করেন সিপাহীজলা জেলা শাসক সিদ্ধার্থ এস জয়সয়াল।তিনি বলেন, বিআরও কে নির্দেশ দেওয়া হয়েছিল জমির বকেয়া টাকা ল্যান্ড ইকুয়েশন কালেক্টর এর নিকট জমা করার জন্য। আদালত দুই মাসের সময় সীমা বেঁধে দিয়েছিল। কিন্তু আদালতের সময়সীমা বিআরও মেনে নেয়নি। বিআরও বিলগুলি জমা করেনি। তাই আদালতের রায়ে সেই অফিস কক্ষগুলি সিল করে দেওয়া হয়েছে।

উল্লেখ্য, সিপাহীজলা ডিএম অফিসটি যে জমির উপর নির্মিত হয়েছে সেই জমির মালিককে জমির মূল্য ৫ কোটি টাকা এখনো দেওয়া হয় নি।  বর্তমানে যে জায়গায় সিপাহীজলা জেলার ডিএম অফিসটি অবস্থিত সেই জায়গার প্রকৃত মালিক অনিল প্লেন্টেশন প্রাইভেট লিমিটেড নামে একটি কোম্পানি। জমির মূল্য না পেয়ে অনিল প্লেন্টেশন প্রাইভেট লিমিটেড কোম্পানির তরফে ২০২০ সালে আদালতে একটি মামলা করে।

এই জায়গাটির মূল্য ছিল তিন কোটির অধিক, বর্তমানে সুদ সমেত এই জায়গার দাম ৫ কোটি টাকার অধিক হয়েছে। দীর্ঘদিন মামলাটি চলার পর জুলাই মাসের ৩০ তারিখ আদালতের এডিশনাল ডিস্ট্রিক্ট জর্জ উক্ত মামলার রায় ঘোষণা করেন। আদালতের নির্দেশে সোমবার বিকেলে সিপাহীজলা জেলাশাসকের অফিসে জমি অধিগ্রহণ সংগৃহীত অফিসটি সিল করে দেন। 

Releated Posts

বাঁকিপুর উপনির্বাচনে প্রশান্ত কিশোরের ঐতিহাসিক জয়, ভাঙল বিজেপির দীর্ঘদিনের দখল; শুভেচ্ছা জানালেন সম্রাট চৌধুরী

পাটনা, ৩ আগস্ট (আইএএনএস) : বিহারের ব্যাঙ্কিপুর বিধানসভা উপনির্বাচনে বড় রাজনৈতিক সাফল্য অর্জন করলেন জন সুরাজের প্রতিষ্ঠাতা প্রশান্ত…

ByBySandeep Biswas Aug 3, 2026

শিক্ষকতায় ফিরলেও রাজনীতি ছাড়ছেন না, জল্পনায় ইতি টানলেন প্রাক্তন সাংসদ

আগরতলা, ৩ আগস্ট: শিক্ষকতায় ফেরার ঘটনাকে ঘিরে রাজ্য রাজনীতিতে তৈরি হওয়া জল্পনার অবসান ঘটিয়ে প্রাক্তন সাংসদ রেবতী ত্রিপুরা…

ByByReshmi Debnath Aug 3, 2026

সুযোগসন্ধানীদের জন্য তিপরা মথায় কেনো স্থান নেই : প্রদ্যোত

আগরতলা, ৩ আগস্ট: আসন্ন ভিলেজ কমিটি (ভিসি) নির্বাচন শেষ হওয়ার পর মথা এবং এর সহযোগী সংগঠনগুলিতে ব্যাপক সাংগঠনিক…

ByByTaniya Chakraborty Aug 3, 2026

২.২০ কোটি টাকায় নির্মিত বেতছড়া গ্রামীণ বাজারের উদ্বোধন, কৃষকদের পাশে থাকার বার্তা কৃষিমন্ত্রীর

আগরতলা, ৩ আগস্ট: ঊনকোটি জেলার কুমারঘাট মহকুমার বেতছড়া গ্রামীণ বাজারের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন কৃষি ও কৃষক কল্যাণমন্ত্রী রতন…

ByByTaniya Chakraborty Aug 3, 2026
Scroll to Top