News Flash

  • Home
  • ত্রিপুরা
  • অক্ষমতা নয় সামর্থ্য দেখুন – এই মন্ত্রকে পাথেয় করে বসে আঁকো প্রতিযোগিতা অনুষ্ঠিত
Image

অক্ষমতা নয় সামর্থ্য দেখুন – এই মন্ত্রকে পাথেয় করে বসে আঁকো প্রতিযোগিতা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ আগস্ট : অক্ষমতা নয় সামর্থ্য দেখুন – এই মন্ত্রকে পাথেয় করে সমাজে ঐশ্বরিক ক্ষমতার অধিকারিদের (দিব্যাঙ্গজন) নিয়ে স্বাধীনতা দিবসের প্রাক্কালে বসে আঁকো প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। বিদ্যা ওয়েলফেয়ার সোসাইটি সামাজিক সংস্থা এবং রেভা’র সহযোগিতায়  ১৩ আগস্ট সকাল ১১টায় ওই প্রতিযোগিতাটি সম্পন্ন হয়েছে। এই প্রতিযোগিতায় তিনটি গ্রুপে ক্ষমতার উপর নির্ভর করে মোট ৩০ জন প্রতিযোগী অংশগ্রহণ করেছে। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকলের হাতে আগামী ১৫ আগস্ট মানপত্র তুলে দেওয়া হবে।

আর.এম.এস চৌমুহনীস্থিত পেট্রোল পাম্প সংলগ্ন বিদ্যা ওয়েলফেয়ার সোসাইটির কার্যালয়ে এই মহতী আয়োজনে অংশীদার হওয়ার জন্য সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করা হয়েছে। আমাদের বিশ্বাস, ৭৮তম স্বাধীনতার দিবসের প্রাক লগ্নে এই উদ্যোগ সমাজের বিশেষ অংশের ছেলেমেয়েদের কাছে এক স্বর্গীয় অনুভূতির ছোঁয়া দিতে সক্ষম হয়েছে। সেই সাথে নতুন আঙ্গিকে আগামীর বার্তা দিয়েছে।

Releated Posts

গ্রামাঞ্চলেও ছিনতাইকারীদের দৌরাত্ম্য, মহিলার সোনার চেইন ছিনতাই

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: রাজধানী আগরতলা শহরের পাশাপাশি এবার শহর সংলগ্ন গ্রামাঞ্চলেও ছিনতাইকারীদের দৌরাত্ম্য নিয়ে উদ্বেগ বাড়ছে। বৃহস্পতিবার সকালে…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

একলব্য মডেল স্কুলের শিক্ষকের বিরুদ্ধে তিন ছাত্রীর সঙ্গে অশোভন আচরণের অভিযোগ, গ্রেফতার

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুলের তিন ছাত্রীর সঙ্গে অশোভন আচরণের অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে। ঘটনাকে…

ByByReshmi Debnath Sep 17, 2026

সমাজের সকল অংশের মানুষের অংশগ্রহণের মাধ্যমে উন্নয়নমূলক কর্মকাণ্ডকে এগিয়ে নিয়ে যেতে হবে: পর্যটনমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ সেপ্টেম্বর:প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন এবং জনসেবায় ২৫ বছর পূর্তি উপলক্ষ্যে রাজ্যব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’-এর…

ByByReshmi Debnath Sep 17, 2026

যোগ্য প্রার্থীরা প্রাপ্য সুযোগ পাবেন, কেন্দ্রের নির্দেশ মেনে দ্বিতীয় দফার নিয়োগ: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: নিয়োগ এবং শিক্ষক যোগ্যতা পরীক্ষা (টেট) নিয়ে দাবিদাওয়া জানিয়ে আন্দোলনে না যাওয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি…

ByByTaniya Chakraborty Sep 17, 2026
Scroll to Top