News Flash

  • Home
  • মুখ্য খবর
  • পিটিয়ে হত্যা করা মৃত শিক্ষকের বাড়িতে গেলেন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন, পরবর্তীতে বিচারের দাবিতে থানা ঘেরাও
Image

পিটিয়ে হত্যা করা মৃত শিক্ষকের বাড়িতে গেলেন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন, পরবর্তীতে বিচারের দাবিতে থানা ঘেরাও

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ আগস্ট: মৃত শিক্ষক অভিজিৎ দের বাড়িতে গেলেন কংগ্রেস বিধায়ক সুদীপ বায় বর্মণ। পরবর্তীতে রাধাকিশোরপুর থানা ঘেরাও করে কংগ্রেস দলের নেতৃত্বরা।    উল্লেখ্য, গত ৮ই আগস্ট রাত সাড়ে আটটা উদয়পুরের স্বনামধন্য শিক্ষক অভিজিৎ দে কে বাড়িতে ডেকে নিয়ে যায় সংকর কর্মকার ওরফে শঙ্কু, তার পরে প্রচন্ডভাবে তাকে মারধোর করা হয়। শঙ্কুর সঙ্গে থাকা আরও বেশ কয়েকজন মিলে অভিজিত দে কে প্রচন্ডভাবে মারধর করে পরবর্তী সময়ে অভিজিতের স্ত্রী কে ও ডেকে নিয়ে মারধর করা হয়। পরবর্তী সময়ে ১০ই আগস্ট অভিজিৎ দে জিবি হাসপাতালে মৃত্যুর মুখে ঢলে পড়ে।মঙ্গলবার কংগ্রেস দলের বিধায়ক সুদীপ রায় বর্মন মৃত অভিজিৎ দের বাড়িতে ছুটে যান। সঙ্গে ছিলেন গোমতী জেলার কংগ্রেসে সভাপতি টিটন পাল সহ দলীয় নেতূত্বরা। সেখানে বিধায়ক সুদীপ রায় বর্মন মৃত অভিজিৎ দের স্ত্রীর সঙ্গে সেদিন এই ঘটনা সম্পর্কে অবহিত হন। পরে সাংবাদিকদের সামনে বিধায়ক বলেন, সারা রাজ্যে একটা অরাজকতা চলছে।  স্বজনহারা কান্না সান্তনা দেবার ভাষা নেই। মিথ্যা অভিযোগে টাকার বিনিময়ে অভিজিৎ কে মার্ডার করা হয়েছে বলে অভিমত ব্যক্ত করেন বিধায়ক।তিনি বলেন, মৃত্যুর আগে অভিজিৎ এর সাথে ৩০ লক্ষ টাকা চেয়েছেন কর্মকার পরিবার। এটাই তাদের মূল লক্ষ্য ছিল। বিধায়ক অভিযোগ করে বলেন পুলিশ এখনো ঘটনায় একজনকেও গ্রেফতার করে কেন তাকে পুলিশ রিমান্ডে আনল না।পরবর্তী সময়ে কংগ্রেস দলের গোমতী জেলা সভাপতি টিটন পালের নেতৃত্বে দলীয় নেতৃত্ব ও কর্মীরা রাধা কিশোর পুর থানায় বিক্ষোভ প্রদর্শন করেন। দাবি করা হয় অভিযুক্ত আসামিদের গ্রেপ্তার করতে হবে। অথবা আগামী দিনও থানা ঘেরাও কর্মসূচি বহাল রাখবে কংগ্রেস দল।

Releated Posts

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কর্তৃক উদ্বোধন করা নেশামুক্ত যুব বিকশিত ভারত সংকল্প অভিযান এর ভার্চুয়াল সূচনা অনুষ্ঠানে অংশ নিলেন রাজ্যপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ আগস্ট: আজ সকালে ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের কনফারেন্স হলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দ্বারা…

ByByReshmi Debnath Aug 2, 2026

ড. বি.আর. আম্বেদকর স্মৃতি ছাত্রী নিবাসে খাবার আত্মসাতের অভিযোগ, তিন রাঁধুনিকে  আটক করে বিক্ষোভ ছাত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ আগস্ট: আগরতলার জগন্নাথ বাড়ি সংলগ্ন ড. বি.আর. আম্বেদকর স্মৃতি ছাত্রী নিবাসে ছাত্রীদের জন্য বরাদ্দ…

ByByReshmi Debnath Aug 2, 2026

সিপিআইএম ধর্মীয় বিভাজনের রাজনীতি করছে, অভিযোগ বিজেপির

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ আগস্ট:  গত কয়েকদিন ধরে সিপিআইএমের একাংশ নেতৃত্ব বিতর্কিত মন্তব্যের মাধ্যমে ধর্মীয় অস্থিরতা তৈরির চেষ্টা…

ByByReshmi Debnath Aug 2, 2026

রাজনীতি থেকে সরে শিক্ষকতায় প্রত্যাবর্তন, এমবিবি স্কুলে যোগ দিলেন প্রাক্তন সাংসদ রেবতী ত্রিপুরা

আগরতলা, ২ আগস্ট: সক্রিয় রাজনৈতিক জীবন থেকে সরে এসে আবারও শিক্ষকতার পেশায় ফিরলেন রাজ্যের প্রাক্তন সাংসদ রেবতী ত্রিপুরা।…

ByByReshmi Debnath Aug 2, 2026
Scroll to Top