News Flash

  • Home
  • প্রধান খবর
  • হর ঘর তিরঙ্গা বিকশিত ভারতের প্রতি অঙ্গীকার প্রতিফলিত করে : উপ-রাষ্ট্রপতি
Image

হর ঘর তিরঙ্গা বিকশিত ভারতের প্রতি অঙ্গীকার প্রতিফলিত করে : উপ-রাষ্ট্রপতি

নয়াদিল্লি, ১৩ আগস্ট (হি.স.): “হর ঘর তিরঙ্গা” অভিযানের অঙ্গ হিসেবে হর ঘর তিরঙ্গা বাইক র‍্যালির শুভসূচনা করলেন উপ-রাষ্ট্রপতি জগদীপ ধনখড়। মঙ্গলবার সকালে দিল্লির ভারত মন্ডপম থেকে হর ঘর তিরঙ্গা বাইক র‍্যালির শুভসূচনা করেছেন উপ-রাষ্ট্রপতি জগদীপ ধনখড়, কেন্দ্রীয় মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত, রাম মনোহর নাইডু, কিরেন রিজিজু ও মনসুখ মান্ডভিয়া। তিরঙ্গা নেড়ে হর ঘর তিরঙ্গা বাইক র‍্যালির শুভসূচনা করেছেন তাঁরা।এই অনুষ্ঠানে বক্তৃতা দেওয়ার সময় উপ-রাষ্ট্রপতি বলেছেন, “হর ঘর তিরঙ্গা বিকশিত ভারতের প্রতি অঙ্গীকার প্রতিফলিত করে।” তিনি বলেছেন, “হর ঘর তিরঙ্গা অভিযান ‘আজাদি কা অমৃত মহোৎসব’-এর একটি অংশ। ২০২১ সালে ৭৫-তম স্বাধীনতা দিবসে এটি শুরু হয়েছিল। এখন এটি একটি আন্দোলনে পরিণত হয়েছে, এখন কোটি কোটি মানুষ নিজেদের বাড়িতে তিরঙ্গা উত্তোলন করেন। ‘হর ঘর তিরঙ্গা’ আমাদের স্বাধীনতা, গর্ব এবং বিকশিত ভারতের প্রতি নিজেদের অঙ্গীকার প্রতিফলিত করে। কয়েক বছর আগে অর্থনীতির দিক থেকে ভারত বিশ্বের জন্য উদ্বেগের বিষয় ছিল। এখন আমরা দ্রুত তৃতীয় বিশ্ব সুপার পাওয়ার হওয়ার দিকে এগিয়ে যাচ্ছি।”

Releated Posts

নন্দীগ্রামে মনোনয়ন প্রত্যাহার মমতা শিবিরের প্রার্থীর, কংগ্রেসকে সমর্থনের ঘোষণা মমতার

কলকাতা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস শিবিরের প্রার্থী সঞ্চিতা…

ByBySandeep Biswas Sep 18, 2026

তৃণমূলের নতুন পরিচয় কী, কমিশনে নাম-প্রতীকের পছন্দ জানাল দুই গোষ্ঠী

কলকাতা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস) : তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠীই নতুন দলের নাম ও প্রতীকের জন্য নিজেদের পছন্দের তালিকা…

ByBySandeep Biswas Sep 18, 2026

‘জোড়াফুল’ ব্যবহারে রাশ কমিশনের, মমতা ও ঋতব্রত দুই শিবিরকেই নয় প্রতীক

নিজস্ব সংবাদদাতা, নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর: তৃণমূল কংগ্রেসের অন্দরের সংঘাত এবার সরাসরি এসে পড়ল ব্যালটের পরিচয়ে। দলের নাম ও…

ByBySandeep Biswas Sep 17, 2026

দৃষ্টিভঙ্গি, দায়বদ্ধতা ও উদ্যমের গল্প: প্রধানমন্ত্রী মোদির জীবনের কিছু অজানা কাহিনি

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বৃহস্পতিবার ৭৬ বছরে পা দিলেন। তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবনে কঠোর শৃঙ্খলা,…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top